হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছেড়ে দিলেন সরকারি বাংলো, ‘বাড়িছাড়া’ হলেন রাহুল গান্ধী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ এপ্রিল ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২২ এপ্রিল – আদালতের আদেশের পর শনিবার দিল্লির সরকারি বাংলো ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইন সভার নিম্ন কক্ষে সদস্যপদ হারানোর পর লোকসভা হাউজিং কমিটির প্রধান সি আর পাতিল দিল্লির ১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দেয়ার জন্য রাহুল গান্ধীকে নোটিশ পাঠান। বাংলোটিতে রাহুল ২০০৫ সাল থেকে আছেন। নিয়ম অনুযায়ী আইন সভার সদস্যপদ হারানোর পর এটি তার ছেড়ে দেয়ার কথা। যদিও এই নোটিশকে রাহুল দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

এই নোটিশ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। গুজরাটের আদালত এ বিষয়ে রাহুলকে ৩০ দিনের সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে আপিল করার সুযোগও তাঁকে দেওয়া হয়। কিন্তু রাহুলের আপিল শুক্রবার (২১ এপ্রিল) আদালতে খারিজ হয়ে যায়।

আদালতের এই রায়কে ক্ষমতাসীন বিজেপি স্বাগত জানিয়েছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে দলটি বলেছে, এই রায় গান্ধী পরিবারের মুখে চপেটাঘাত। এই রায় বলে দিচ্ছে, আইন সবার জন্য সমান, যেখানে কোনো একটি পরিবারের প্রতি কোনো পক্ষপাত থাকতে পারে না।

প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনী প্রচারের সময় মোদি পদবিধারীরা চোর হয়-এমন বক্তব্য দিয়েছিলেন অভিযোগ করে মানহানী মামলা করা হয়েছিল রাহুলের বিরুদ্ধে। এই মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেন সুরাট আদালত। পরে তাঁকে জামিনও দেন একই আদালত। কিন্তু আদালতে সাজা পাওয়ায় লোকসভার সদস্যপদের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এই সদস্যপদ ফিরে পেতে তাকে এখন হয় গুজরাট হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছেড়ে দিলেন সরকারি বাংলো, ‘বাড়িছাড়া’ হলেন রাহুল গান্ধী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছেড়ে দিলেন সরকারি বাংলো, ‘বাড়িছাড়া’ হলেন রাহুল গান্ধী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ এপ্রিল – আদালতের আদেশের পর শনিবার দিল্লির সরকারি বাংলো ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইন সভার নিম্ন কক্ষে সদস্যপদ হারানোর পর লোকসভা হাউজিং কমিটির প্রধান সি আর পাতিল দিল্লির ১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দেয়ার জন্য রাহুল গান্ধীকে নোটিশ পাঠান। বাংলোটিতে রাহুল ২০০৫ সাল থেকে আছেন। নিয়ম অনুযায়ী আইন সভার সদস্যপদ হারানোর পর এটি তার ছেড়ে দেয়ার কথা। যদিও এই নোটিশকে রাহুল দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে। এই নোটিশ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। গুজরাটের আদালত এ বিষয়ে রাহুলকে ৩০ দিনের সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে আপিল করার সুযোগও তাঁকে দেওয়া হয়। কিন্তু রাহুলের আপিল শুক্রবার (২১ এপ্রিল) আদালতে খারিজ হয়ে যায়। আদালতের এই রায়কে ক্ষমতাসীন বিজেপি স্বাগত জানিয়েছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে দলটি বলেছে, এই রায় গান্ধী পরিবারের মুখে চপেটাঘাত। এই রায় বলে দিচ্ছে, আইন সবার জন্য সমান, যেখানে কোনো একটি পরিবারের প্রতি কোনো পক্ষপাত থাকতে পারে না। প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনী প্রচারের সময় মোদি পদবিধারীরা চোর হয়-এমন বক্তব্য দিয়েছিলেন অভিযোগ করে মানহানী মামলা করা হয়েছিল রাহুলের বিরুদ্ধে। এই মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেন সুরাট আদালত। পরে তাঁকে জামিনও দেন একই আদালত। কিন্তু আদালতে সাজা পাওয়ায় লোকসভার সদস্যপদের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এই সদস্যপদ ফিরে পেতে তাকে এখন হয় গুজরাট হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২২ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×