ঢাকা, ২৩ এপ্রিল – নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এ উপলক্ষে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
রোববার (২৩ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান।
তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে আজ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পেরেছেন। আগামী ২৫ এপ্রিলের পর থেকে আবারও দর্শনার্থীরা আগের মতোই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন।
এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সম্মানিত দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
প্রসঙ্গত, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তাকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৩ এপ্রিল ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা first appeared on DesheBideshe.




মন্তব্য করুন