হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে জাদিমুড়ার নার্সারি পার্ক থেকে মুখোশধারী ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী এদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

তবে এ পর্যন্ত অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবিসহ কোনো প্রকার যোগাযোগ করার খবর পাওয়া যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল হালিম বলেন, অপহরণের বিষয়টি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ অপহৃতদের উদ্ধারেরে অভিযান শুরু করেছে। তিনি অপহৃতদের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেননি।

তবে রোহিঙ্গা ক্যাম্পে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অপহৃত ৫ শিশু টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

শিশুরা হলো- সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।

এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে জাদিমুড়ার নার্সারি পার্ক থেকে মুখোশধারী ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী এদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তবে এ পর্যন্ত অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবিসহ কোনো প্রকার যোগাযোগ করার খবর পাওয়া যায়নি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল হালিম বলেন, অপহরণের বিষয়টি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ অপহৃতদের উদ্ধারেরে অভিযান শুরু করেছে। তিনি অপহৃতদের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেননি। তবে রোহিঙ্গা ক্যাম্পে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অপহৃত ৫ শিশু টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের। শিশুরা হলো- সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)। এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×