হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে লবণবাহী বোটে ডাকাতি: ২ মাঝিকে উদ্ধারসহ ১ ডাকাত সহযোগী আটক করেছে কোস্ট গার্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে একটি লবণবাহী কার্গো বোটে ডাকাতির ঘটনায় দুইজন মাঝিকে জীবিত উদ্ধার এবং এক ডাকাত সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) বিকেলে মহেশখালীর নাপিতখালী এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার বিকাল ৩টায় মহেশখালী থানাধীন নাপিতখালী এলাকায় “তৌকি এন্টারপ্রাইজ” নামক একটি লবণবাহী কার্গো বোট ডাকাত দলের কবলে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ডকে অবগত করা হয়।

খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি আভিযানিক দল ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
অভিযান চলাকালীন ডাকাতদের কবলে পড়া দুইজন মাঝিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় ডাকাতি করা লবণ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোটসহ এক ডাকাত সহযোগীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

আরও পড়ুন

মহেশখালীতে ট্রলি উল্টে চালক নিহত

উদ্ধারকৃত মাঝি, বোট এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জলদস্যুতা দমনে এ ধরনের উদ্ধার ও প্রতিরোধ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে লবণবাহী বোটে ডাকাতি: ২ মাঝিকে উদ্ধারসহ ১ ডাকাত সহযোগী আটক করেছে কোস্ট গার্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে লবণবাহী বোটে ডাকাতি: ২ মাঝিকে উদ্ধারসহ ১ ডাকাত সহযোগী আটক করেছে কোস্ট গার্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালীতে একটি লবণবাহী কার্গো বোটে ডাকাতির ঘটনায় দুইজন মাঝিকে জীবিত উদ্ধার এবং এক ডাকাত সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) বিকেলে মহেশখালীর নাপিতখালী এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড জানায়, শুক্রবার বিকাল ৩টায় মহেশখালী থানাধীন নাপিতখালী এলাকায় "তৌকি এন্টারপ্রাইজ" নামক একটি লবণবাহী কার্গো বোট ডাকাত দলের কবলে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ডকে অবগত করা হয়। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি আভিযানিক দল ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালীন ডাকাতদের কবলে পড়া দুইজন মাঝিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় ডাকাতি করা লবণ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোটসহ এক ডাকাত সহযোগীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাঝি, বোট এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জলদস্যুতা দমনে এ ধরনের উদ্ধার ও প্রতিরোধ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×