হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনসংখ্যায় চলতি সপ্তাহেই চীনকে ছাড়িয়ে যাবে ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৫ এপ্রিল – চলতি সপ্তাহের শেষের দিকে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত।

জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

খবর বিবিসি।
নতুন তথ্য বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছাবে।

এর আগে জাতিসংঘের অন্য একটি সংস্থা জানিয়েছিল, এই বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাবে।

বিবিসি বলছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে।

এক বিবৃতিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগ (ডিইএসএ) বলেছে, চীন শিগগির বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে তার দীর্ঘকালের মর্যাদা হারাবে।

গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল বলেছে যে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর চীনের জন্মহার হ্রাস পেয়েছে।

ডিইএসএ বলছে, এই শতাব্দীর শেষের আগে চীনের জনসংখ্যা এক বিলিয়নের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে ভারতের জনসংখ্যা কয়েক দশক ধরে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/২৫ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জনসংখ্যায় চলতি সপ্তাহেই চীনকে ছাড়িয়ে যাবে ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনসংখ্যায় চলতি সপ্তাহেই চীনকে ছাড়িয়ে যাবে ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ এপ্রিল – চলতি সপ্তাহের শেষের দিকে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।নতুন তথ্য বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছাবে। এর আগে জাতিসংঘের অন্য একটি সংস্থা জানিয়েছিল, এই বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাবে। বিবিসি বলছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে। এক বিবৃতিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগ (ডিইএসএ) বলেছে, চীন শিগগির বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে তার দীর্ঘকালের মর্যাদা হারাবে। গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল বলেছে যে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর চীনের জন্মহার হ্রাস পেয়েছে। ডিইএসএ বলছে, এই শতাব্দীর শেষের আগে চীনের জনসংখ্যা এক বিলিয়নের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে ভারতের জনসংখ্যা কয়েক দশক ধরে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বাংলানিউজএম ইউ/২৫ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×