কক্সবাজার, ২৭ এপ্রিল – কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে গেল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় স্রোতে ভেসে নিখোঁজ পর্যটক হিমেল আহমেদের (২৪) মরদেহ ৪৯ ঘণ্টা পর ভেসে এসেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর মোহনায় ভেসে এলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি
সদর থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, পর্যটকের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হিমেল আহমেদ গাজীপুরের আক্কাসের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, হিমেল আহমেদসহ ৩ বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন ২২ এপ্রিল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় হিমেল তার অপর বন্ধু আরমান ও ইমরানকে সাথে নিয়ে সৈকতে গোসল করতে নামেন। ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফ গার্ডকর্মীরা। কিন্তু হিমেল স্রোত ভেসে নিখোঁজ হয়। ওই দিন দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যুও হয়েছে। নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। বর্তমানে সাগর খুবই উত্তাল।
জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সমুদ্র থেকে এ পর্যন্ত শতাধিক পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সাগর খুবই উত্তাল রয়েছে। তিনি পর্যটকদের সাবধানে চলাফেরার আহবান জানান।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩





মন্তব্য করুন