হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিফটিতেও শুরু হতে পারে নতুন জীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ মে ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ মে – ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে যে কজন নির্মাতা বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করছেন, মোস্তফা সরোয়ার ফারুকী তাদের অন্যতম। নাটক-বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু হলেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন চলচ্চিত্র দিয়েই। আজ ২ মে (মঙ্গলবার) এ গুণী নির্মাতার ৫০তম জন্মদিন।

জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দিনগত রাতে মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে, তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, মেয়ে ইলহাম নুসরাত ফারুকীসহ কয়েকজন কেক কেটে জন্মদিন উদযাপন করছেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

ছবিগুলোর ক্যাপশনে বড় একটি স্ট্যাটাস লিখেছেন ফারুকী। তিনি লেখেন, ‘সারাজীবন আমি বয়স গুনি নাই, গুনছি ব্লেসিংস! আজকে আমার ৫০তম জন্মদিনে এসে তাই পেছন ফিরে নিজেকে একজন কৃতজ্ঞ মানুষই মনে হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ পৃথিবী নামের এ গ্রহে এক চমৎকার জার্নির জন্য আমাকে নির্বাচিত করার জন্য।’

‘আমার জার্নিটা অন্য আরও কোটি রকম হতে পারতো! হতে পারতাম কীর্তনখোলা নদীর পাড়ের এক উদাসী রাখাল। কিংবা যাত্রা প্যান্ডেলের টিকিট চেকার। অথবা কোনো এক নির্জন স্কটিশ গ্রামের পাইপার। এর কোনোটাই ভালো বা খারাপ বলছি না। বলছি এই যে, বাংলাদেশের একজন গল্পকথক হয়েছি। হয়ে আমার সময়টাকে গল্পে ধরার চেষ্টা করছি, করতে গিয়ে কতো মানুষের ভালোবাসা পাইছি, কতো মানুষের সঙ্গে কতো ব্রিজ তৈরি করছি। এসবই একেকটা ব্লেসিংস। তিশার মতো একজন সঙ্গী পাইছি। এ জার্নিতে ইলহামের মতো একটা বেহেশতের টুকরা পাইছি। আমি তার কোনো নিয়ামতকে অস্বীকার করবো?’

তিনি আরও লেখেন, ‘আজকে পেছনে ফিরে ভাবি, আমি যখন ছবি বানাতে শুরু করি, তখন যেসব রাস্তায় আমি হাঁটা ধরছিলাম, আমি তো পথ হারায়ে ঝরে যেতে পারতাম। আরও এক স্বপ্নবান তরুণ হিসেবে। কতো ঝড় গেছিল, ভাষার ঝড়, অভিনয়ের ঝড়, এমনকি বিষয়ের ঝড়ও। আজকের সময়ে বসে হয়তো বোঝা যাবে না। একসময় ন্যাচারাল অভিনয় করাতে চাওয়াটা কতো আন-ন্যাচারাল ছিল। স্বাভাবিক সংলাপ লেখাটাও কত বড় অপরাধ ছিলো! আজকের বাংলাদেশি ভিজ্যুয়াল ল্যান্ডস্কেপের দিকে তাকালে সেসব দিন অবিশ্বাস্যই মনে হয়।’

‘হয়তো করা যেতো আরও অনেক কিছুই, আরও অনেক বেটার কিছু। কিন্তু আজকের এই দিনে এসে অপ্রাপ্তির দিকে তাকাইতে চাই না। কারণ যখনই গুনতে বসবেন, জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশিই হবে। গুনতে চাই তাই ব্লেসিংস! জীবনের দুই-তৃতীয়াংশ পার করে দিয়েছি! ট্রেন যতোদূর যাবে, চাইবো সেটা যেন মিনিংফুল জার্নি হয় আরও। নতুন নতুন গল্পে দেখতে চাইবো সময়টাকে! আর হ্যাঁ, এমনও হইতে পারে, ছবি বানানোর পাশাপাশি দেখতে পারেন নতুন কোনো ভূমিকায়ও। কারণ জীবন শুরু হতে পারে ফিফটিতেও।’

ফারুকী লেখেন, সবাই ভালো থাকবেন। ভালোবাসবেন সবাইকে। গভীরে নামলে দেখবেন, মানুষে মানুষে ঘৃণার আসলে কোনো গভীর কারণই নেই। আমাদের এসব পার্থক্য সব ওপরের, সকলই কসমেটিক।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ১৯৭৩ সালের আজকের এ দিনে রাজধানীর নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।

এছাড়া ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’সহ আরও কিছু চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’।

আইএ/ ০২ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফিফটিতেও শুরু হতে পারে নতুন জীবন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিফটিতেও শুরু হতে পারে নতুন জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিফটিতেও শুরু হতে পারে নতুন জীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ মে ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ মে – ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে যে কজন নির্মাতা বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করছেন, মোস্তফা সরোয়ার ফারুকী তাদের অন্যতম। নাটক-বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু হলেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন চলচ্চিত্র দিয়েই। আজ ২ মে (মঙ্গলবার) এ গুণী নির্মাতার ৫০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দিনগত রাতে মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে, তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, মেয়ে ইলহাম নুসরাত ফারুকীসহ কয়েকজন কেক কেটে জন্মদিন উদযাপন করছেন। ছবিগুলোর ক্যাপশনে বড় একটি স্ট্যাটাস লিখেছেন ফারুকী। তিনি লেখেন, ‘সারাজীবন আমি বয়স গুনি নাই, গুনছি ব্লেসিংস! আজকে আমার ৫০তম জন্মদিনে এসে তাই পেছন ফিরে নিজেকে একজন কৃতজ্ঞ মানুষই মনে হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ পৃথিবী নামের এ গ্রহে এক চমৎকার জার্নির জন্য আমাকে নির্বাচিত করার জন্য।’ ‘আমার জার্নিটা অন্য আরও কোটি রকম হতে পারতো! হতে পারতাম কীর্তনখোলা নদীর পাড়ের এক উদাসী রাখাল। কিংবা যাত্রা প্যান্ডেলের টিকিট চেকার। অথবা কোনো এক নির্জন স্কটিশ গ্রামের পাইপার। এর কোনোটাই ভালো বা খারাপ বলছি না। বলছি এই যে, বাংলাদেশের একজন গল্পকথক হয়েছি। হয়ে আমার সময়টাকে গল্পে ধরার চেষ্টা করছি, করতে গিয়ে কতো মানুষের ভালোবাসা পাইছি, কতো মানুষের সঙ্গে কতো ব্রিজ তৈরি করছি। এসবই একেকটা ব্লেসিংস। তিশার মতো একজন সঙ্গী পাইছি। এ জার্নিতে ইলহামের মতো একটা বেহেশতের টুকরা পাইছি। আমি তার কোনো নিয়ামতকে অস্বীকার করবো?’ তিনি আরও লেখেন, ‘আজকে পেছনে ফিরে ভাবি, আমি যখন ছবি বানাতে শুরু করি, তখন যেসব রাস্তায় আমি হাঁটা ধরছিলাম, আমি তো পথ হারায়ে ঝরে যেতে পারতাম। আরও এক স্বপ্নবান তরুণ হিসেবে। কতো ঝড় গেছিল, ভাষার ঝড়, অভিনয়ের ঝড়, এমনকি বিষয়ের ঝড়ও। আজকের সময়ে বসে হয়তো বোঝা যাবে না। একসময় ন্যাচারাল অভিনয় করাতে চাওয়াটা কতো আন-ন্যাচারাল ছিল। স্বাভাবিক সংলাপ লেখাটাও কত বড় অপরাধ ছিলো! আজকের বাংলাদেশি ভিজ্যুয়াল ল্যান্ডস্কেপের দিকে তাকালে সেসব দিন অবিশ্বাস্যই মনে হয়।’ ‘হয়তো করা যেতো আরও অনেক কিছুই, আরও অনেক বেটার কিছু। কিন্তু আজকের এই দিনে এসে অপ্রাপ্তির দিকে তাকাইতে চাই না। কারণ যখনই গুনতে বসবেন, জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশিই হবে। গুনতে চাই তাই ব্লেসিংস! জীবনের দুই-তৃতীয়াংশ পার করে দিয়েছি! ট্রেন যতোদূর যাবে, চাইবো সেটা যেন মিনিংফুল জার্নি হয় আরও। নতুন নতুন গল্পে দেখতে চাইবো সময়টাকে! আর হ্যাঁ, এমনও হইতে পারে, ছবি বানানোর পাশাপাশি দেখতে পারেন নতুন কোনো ভূমিকায়ও। কারণ জীবন শুরু হতে পারে ফিফটিতেও।’ ফারুকী লেখেন, সবাই ভালো থাকবেন। ভালোবাসবেন সবাইকে। গভীরে নামলে দেখবেন, মানুষে মানুষে ঘৃণার আসলে কোনো গভীর কারণই নেই। আমাদের এসব পার্থক্য সব ওপরের, সকলই কসমেটিক। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ১৯৭৩ সালের আজকের এ দিনে রাজধানীর নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’সহ আরও কিছু চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’। আইএ/ ০২ মে ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফিফটিতেও শুরু হতে পারে নতুন জীবন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×