হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রচণ্ড ধূলিঝড়ে যুক্তরাষ্ট্রে ৭০ গাড়ির সংঘর্ষ, হতাহত প্রায় অর্ধশত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০২ মে – ধুলিঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায়, হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এ ঘটনা ঘটেছে। হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। খবর সিএনএনের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আচমকাই সেখানে ধূলিঝড় শুরু হয়। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। ফলে রাস্তায় চলা গাড়িগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়। সবাই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

দুর্ঘটনাস্থল থেকে ৩৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।

স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, ‘এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষারঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলিঝড়।’ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ তারা দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয় বলেও তারা দাবি করেছেন। এর পরেই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে।

এই সময় কৃষকরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। তার ফলেই মুহূর্তের মধ্যে চারদিক ধুলায় ভরে যায়।

সূত্র: যুগান্তর
আইএ/ ০২ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রচণ্ড ধূলিঝড়ে যুক্তরাষ্ট্রে ৭০ গাড়ির সংঘর্ষ, হতাহত প্রায় অর্ধশত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রচণ্ড ধূলিঝড়ে যুক্তরাষ্ট্রে ৭০ গাড়ির সংঘর্ষ, হতাহত প্রায় অর্ধশত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০২ মে – ধুলিঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায়, হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এ ঘটনা ঘটেছে। হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। খবর সিএনএনের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আচমকাই সেখানে ধূলিঝড় শুরু হয়। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। ফলে রাস্তায় চলা গাড়িগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়। সবাই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৩৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে। স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, ‘এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষারঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলিঝড়।’ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ তারা দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয় বলেও তারা দাবি করেছেন। এর পরেই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে। এই সময় কৃষকরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। তার ফলেই মুহূর্তের মধ্যে চারদিক ধুলায় ভরে যায়। সূত্র: যুগান্তরআইএ/ ০২ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×