হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


লন্ডন, ০৬ মে – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান বৃটিশ রাজা তৃতীয় চার্লস। মার্লবোরো হাউসের বাগানে কমনওয়েলথ পরিবারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা।

পরে একই স্থানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা কমনওয়লথ চেয়ারম্যান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি আলোচনায় অংশগ্রহণ করেন।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা ও রাণীর রাজ্যভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী। পরে ওয়াশিংটন সফর শেষে লন্ডন আসেন শেখ হাসিনা।

পরপর তিন দেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৬ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৬ মে – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান বৃটিশ রাজা তৃতীয় চার্লস। মার্লবোরো হাউসের বাগানে কমনওয়েলথ পরিবারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা। পরে একই স্থানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা কমনওয়লথ চেয়ারম্যান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি আলোচনায় অংশগ্রহণ করেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা ও রাণীর রাজ্যভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী। পরে ওয়াশিংটন সফর শেষে লন্ডন আসেন শেখ হাসিনা। পরপর তিন দেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: বাংলানিউজএম ইউ/০৬ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×