হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে নিহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন




কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা নিহত হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

রোববার ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, রোববার ভোরের দিকে জি ওয়ান ব্লকে ‘রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপে’র ২০ থেকে ২৫ জন সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছোড়ার ঘটনায় রোহিঙ্গারা শোর-চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে।

“এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয় এবং দা দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। ”

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

আহত রোহিঙ্গারা হলেন- ওই ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

ওসি বলেন, হামলাকারীরা ‘আরসা গ্রুপে’র সদস্য বলে জানা গেলেও নিহত সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে নিহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে নিহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা নিহত হয়েছে। রোববার ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, রোববার ভোরের দিকে জি ওয়ান ব্লকে ‘রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপে’র ২০ থেকে ২৫ জন সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছোড়ার ঘটনায় রোহিঙ্গারা শোর-চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। “এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয় এবং দা দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। ” খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত রোহিঙ্গারা হলেন- ওই ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)। ওসি বলেন, হামলাকারীরা ‘আরসা গ্রুপে’র সদস্য বলে জানা গেলেও নিহত সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×