হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ মে ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৯ মে – হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতির কথা জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার (৯ মে) সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার হস্তান্তর অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান রাষ্ট্রদূত।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি

সৌ‌দি রাষ্ট্রদূত ব‌লেন, হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সৌদির একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। হজফ্লাইট শুরুর আগেই সব হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব‌্যক্ত ক‌রেন দুহাইলান।

সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের ফেরা‌নো নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে রাষ্ট্রদূত ব‌লেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে।

অনুষ্ঠা‌নে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দি‌য়ে‌ছেন, যা হস্তান্তর করা হ‌য়ে‌ছে। রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের নিকট এসব খেজুর হস্তান্তর করেন। এসব খেজুর প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে।

রাষ্ট্রদূত ব‌লেন, সারা বিশ্বে সৌদি বাদশা সালমানের ২৫ হাজার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এছাড়া বাংলাদেশে ৪৩টি প্রকল্প চালু রয়েছে। আশা করছি, খুব শিগগিরই আরও ৭টি প্রকল্প শুরু হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ মে – হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতির কথা জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। মঙ্গলবার (৯ মে) সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার হস্তান্তর অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান রাষ্ট্রদূত। সৌ‌দি রাষ্ট্রদূত ব‌লেন, হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সৌদির একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। হজফ্লাইট শুরুর আগেই সব হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব‌্যক্ত ক‌রেন দুহাইলান। সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের ফেরা‌নো নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে রাষ্ট্রদূত ব‌লেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। অনুষ্ঠা‌নে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দি‌য়ে‌ছেন, যা হস্তান্তর করা হ‌য়ে‌ছে। রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের নিকট এসব খেজুর হস্তান্তর করেন। এসব খেজুর প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে। রাষ্ট্রদূত ব‌লেন, সারা বিশ্বে সৌদি বাদশা সালমানের ২৫ হাজার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এছাড়া বাংলাদেশে ৪৩টি প্রকল্প চালু রয়েছে। আশা করছি, খুব শিগগিরই আরও ৭টি প্রকল্প শুরু হবে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×