হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতীদের হামলায় নিহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ মে ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন




উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অজ্ঞাতনামা দুষ্কৃতীদের হামলায় দুজন হতাহত হয়েছেন। পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের গুলিতে নিহত হন একজন, অপরজন আহত।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১১ মে) রাতে গুলির ঘটনাটি ঘটে। নিহতের নাম কবির আহমদ (৩৫)।

তিনি কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। আহত হন নিহতের বন্ধু মোহাম্মদ রফিক (৩০)। তিনি উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে। কেন কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে এপিবিএন পুলিশ।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে অজ্ঞাতনামা ১০-১২ জন দুষ্কৃতকারীরা আগে কবির আহমদের হাত-মুখ বেঁধে কয়েকটি গুলি করে। এ সময় কবিরের বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন।

গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবির ও রফিককে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবিরকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতীদের হামলায় নিহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতীদের হামলায় নিহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ মে ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অজ্ঞাতনামা দুষ্কৃতীদের হামলায় দুজন হতাহত হয়েছেন। পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের গুলিতে নিহত হন একজন, অপরজন আহত। রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১১ মে) রাতে গুলির ঘটনাটি ঘটে। নিহতের নাম কবির আহমদ (৩৫)। তিনি কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। আহত হন নিহতের বন্ধু মোহাম্মদ রফিক (৩০)। তিনি উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে। কেন কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে এপিবিএন পুলিশ। স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে অজ্ঞাতনামা ১০-১২ জন দুষ্কৃতকারীরা আগে কবির আহমদের হাত-মুখ বেঁধে কয়েকটি গুলি করে। এ সময় কবিরের বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবির ও রফিককে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবিরকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×