হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ মে ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


মস্কো, ১৩ মে – মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে।

রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলিতে ক্রিমিয়ায় বেশ ক’টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

২০২২ সালের আগস্টে জ্যাঙ্কোই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিষ্ফোরণ ঘটে বলে দাবি করে। ইউক্রেন মার্চে জানায় সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১৩ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ মে ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৩ মে – মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপি’র। এতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে। রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলিতে ক্রিমিয়ায় বেশ ক’টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ২০২২ সালের আগস্টে জ্যাঙ্কোই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিষ্ফোরণ ঘটে বলে দাবি করে। ইউক্রেন মার্চে জানায় সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে। সূত্র: একুশে টেলিভিশনআইএ/ ১৩ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×