হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় নবজাতকের নাম রাখা হলো মোখা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ মে ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন




কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিনে জন্ম নেওয়া একটি নবজাতকের নাম রাখা হয়েছে মোখা। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটির জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

শিশুটির বাবা মো. আরকান জানান, ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে গত শনিবার রাতে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন তাঁরা। সেখানে প্রসব বেদনা শুরু হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার তাঁর স্ত্রী জয়নব বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল রোববার সকালে মোখার অস্থিরতার মধ্যে জয়নব সন্তান ভুমিষ্ট করেন। তাই তাঁরা শিশুটির নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা।

মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসববেদনা উঠে আমার স্ত্রীর। তখন হাসপাতালে নেওয়ার জন্যে কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে  প্রসব বেদনায় কাতরানো নারীকে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের কাজই জনকল্যাণ। সে কর্তব্যই আমি পালন করেছি। ওই প্রসূতি নারীর ছেলে সন্তান ভূমিষ্ট হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সাক্ষী হিসেবে তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় নবজাতকের নাম রাখা হলো মোখা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় নবজাতকের নাম রাখা হলো মোখা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ মে ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিনে জন্ম নেওয়া একটি নবজাতকের নাম রাখা হয়েছে মোখা। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটির জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী। শিশুটির বাবা মো. আরকান জানান, ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে গত শনিবার রাতে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন তাঁরা। সেখানে প্রসব বেদনা শুরু হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার তাঁর স্ত্রী জয়নব বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল রোববার সকালে মোখার অস্থিরতার মধ্যে জয়নব সন্তান ভুমিষ্ট করেন। তাই তাঁরা শিশুটির নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা। মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসববেদনা উঠে আমার স্ত্রীর। তখন হাসপাতালে নেওয়ার জন্যে কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’ পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে  প্রসব বেদনায় কাতরানো নারীকে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের কাজই জনকল্যাণ। সে কর্তব্যই আমি পালন করেছি। ওই প্রসূতি নারীর ছেলে সন্তান ভূমিষ্ট হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সাক্ষী হিসেবে তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×