হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না বিএনপি নেতাকর্মীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ মে – ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ছাড়া বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

‘অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায়’ নারায়ণগঞ্জের আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠান মির্জা ফখরুল। মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ আটজন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়নেরই আরেকটি বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না। তারই ফলশ্রুতিতে আওয়ামী অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৭ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না বিএনপি নেতাকর্মীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না বিএনপি নেতাকর্মীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মে – ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ছাড়া বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ‘অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায়’ নারায়ণগঞ্জের আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠান মির্জা ফখরুল। মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ আটজন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়নেরই আরেকটি বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না। তারই ফলশ্রুতিতে আওয়ামী অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না। সূত্র: কালের কন্ঠআইএ/ ১৭ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×