হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন মামলায় আগাম জামিন ইমরান খানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

ইসলামাবাদ, ১৯ মে – লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে তিন মামলায় আগাম জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ মে ইমরান খান গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনার তিন মামলায় শুক্রবার আগাম জামিন পেলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। খবর: ডন অনলাইনের।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে ইমরান খান বলেন, গত ৩৫ বছরে এমন ‘দমনপীড়ন’ দেখিনি। মনে হচ্ছে, সব নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার বিলুপ্ত হয়ে গেছে।

শুধু আদালত এখনও মানবাধিকারের সুরক্ষা দিয়ে যাচ্ছে জানিয়ে, ‘শেষ বল পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন বলেও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

আগামী ২ জুন পর্যন্ত আগাম জামিন দিয়ে ইমরান খানকে তদন্তে সহযোগিতার আদেশ দেন লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালত। এর একটি মামলায় লাহোরের কর্পস কমান্ডার হাউসে হামলার অভিযোগের মামলা রয়েছে।

বৃহস্পতিবার ইমরান খান সেনানিবাসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত দাবি করেন। তিনি বলেন, ‘লাহোর কর্পস কমান্ডার হাউসে অগ্নিসংযোগের ঘটনায় কে নিন্দা করছে না? আমাকে একজনের নাম বলেন যে এটা করছে না।’

ইমরান খান বলেন, পুরনো ভবনটিতে আগুন দেয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাদের দোষারোপ করা হচ্ছে, ২৭ বছরে আমি কি কোনোদিন অগ্নিসংযোগ ও দাঙ্গা-সংঘাত করতে বলেছি? আমি বরং সব সময় আইন ও সংবিধান মোতাবেক শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে এসেছি।

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ৯ মে সেনানিবাসে হামলার ঘটনায় প্রকাশ্যে নিন্দা জানানো উচিত ইমরান খানের।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ১২ মে ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ মে ২০২৩

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন মামলায় আগাম জামিন ইমরান খানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন মামলায় আগাম জামিন ইমরান খানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৯ মে – লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে তিন মামলায় আগাম জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ মে ইমরান খান গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনার তিন মামলায় শুক্রবার আগাম জামিন পেলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। খবর: ডন অনলাইনের। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে ইমরান খান বলেন, গত ৩৫ বছরে এমন ‘দমনপীড়ন’ দেখিনি। মনে হচ্ছে, সব নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার বিলুপ্ত হয়ে গেছে। শুধু আদালত এখনও মানবাধিকারের সুরক্ষা দিয়ে যাচ্ছে জানিয়ে, ‘শেষ বল পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন বলেও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী ২ জুন পর্যন্ত আগাম জামিন দিয়ে ইমরান খানকে তদন্তে সহযোগিতার আদেশ দেন লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালত। এর একটি মামলায় লাহোরের কর্পস কমান্ডার হাউসে হামলার অভিযোগের মামলা রয়েছে। বৃহস্পতিবার ইমরান খান সেনানিবাসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত দাবি করেন। তিনি বলেন, ‘লাহোর কর্পস কমান্ডার হাউসে অগ্নিসংযোগের ঘটনায় কে নিন্দা করছে না? আমাকে একজনের নাম বলেন যে এটা করছে না।’ ইমরান খান বলেন, পুরনো ভবনটিতে আগুন দেয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাদের দোষারোপ করা হচ্ছে, ২৭ বছরে আমি কি কোনোদিন অগ্নিসংযোগ ও দাঙ্গা-সংঘাত করতে বলেছি? আমি বরং সব সময় আইন ও সংবিধান মোতাবেক শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে এসেছি। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ৯ মে সেনানিবাসে হামলার ঘটনায় প্রকাশ্যে নিন্দা জানানো উচিত ইমরান খানের। আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ১২ মে ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/১৯ মে ২০২৩    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×