হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিবিসি সদর দপ্তরের বিতর্কিত ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


লন্ডন, ২১ মে – ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সদর দপ্তরের বাইরের বিতর্কিত ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার ভাস্কর্যটি বিতর্কিত ভাস্কর এরিক গিল নির্মিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ৪টার দিকে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে এরিক গিলের প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্যে ভাঙচুর চালায় এক ব্যক্তি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ৬টা নাগাদ ওই ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এর আগে ওই ভাস্কর্য অপসারণের জন্য আহ্বান জানানো হয়েছিল। কারণ ভাস্কর এরিক গিল যৌন নিপীড়নকারী ছিলেন বলে বিতর্ক আছে। তিনি নিজের মেয়েদের ওপর নিপীড়ন করেছিলেন বলে তার আত্মজীবনীতে উল্লেখ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৩০ সালের দিকে নির্মিত প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্য এই নিয়ে দ্বিতীয়বার আক্রমণের লক্ষ্যবস্তু হলো।

গত বছরের জানুয়ারিতে একজন বিক্ষোভকারী ভাস্কর্যটিতে হাতুড়ি দিয়ে হামলা চালায়। ওই ঘটনার সময় হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের কাজ এখনো চলছে। এর মধ্যেই আবার ভাঙচুরের ঘটনা ঘটল।

বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে ১৯৩৩ সালে স্থাপিত হয় প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্য। এতে শেক্সপিয়ারের নাটক দ্য টেম্পেস্টের প্রসপেরো এবং এরিয়েল চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২১ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিবিসি সদর দপ্তরের বিতর্কিত ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিবিসি সদর দপ্তরের বিতর্কিত ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২১ মে – ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সদর দপ্তরের বাইরের বিতর্কিত ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার ভাস্কর্যটি বিতর্কিত ভাস্কর এরিক গিল নির্মিত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ৪টার দিকে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে এরিক গিলের প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্যে ভাঙচুর চালায় এক ব্যক্তি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ৬টা নাগাদ ওই ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেয়। এর আগে ওই ভাস্কর্য অপসারণের জন্য আহ্বান জানানো হয়েছিল। কারণ ভাস্কর এরিক গিল যৌন নিপীড়নকারী ছিলেন বলে বিতর্ক আছে। তিনি নিজের মেয়েদের ওপর নিপীড়ন করেছিলেন বলে তার আত্মজীবনীতে উল্লেখ রয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৩০ সালের দিকে নির্মিত প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্য এই নিয়ে দ্বিতীয়বার আক্রমণের লক্ষ্যবস্তু হলো। গত বছরের জানুয়ারিতে একজন বিক্ষোভকারী ভাস্কর্যটিতে হাতুড়ি দিয়ে হামলা চালায়। ওই ঘটনার সময় হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের কাজ এখনো চলছে। এর মধ্যেই আবার ভাঙচুরের ঘটনা ঘটল। বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে ১৯৩৩ সালে স্থাপিত হয় প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্য। এতে শেক্সপিয়ারের নাটক দ্য টেম্পেস্টের প্রসপেরো এবং এরিয়েল চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সূত্র: যুগান্তরআইএ/ ২১ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×