ঢাকা, ২৫ মে – করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নমুনা পরীক্ষা করা হবে শুক্রবার (২৬ মে)।
বুধবার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি
শায়রুল বলেন, আজ স্কয়ার হাসপাতালে গিয়েছিলাম মহাসচিবের শারীরিক খোঁজ নেওয়ার জন্য। সাক্ষাৎ করার সুযোগ নেই, কোভিড ব্লকে চিকিৎসাধীন।
তিনি বলেন, চিকিৎসকের কাছে থেকে জেনেছি শুক্রবার মির্জা ফখরুলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ মে ২০২৩





মন্তব্য করুন