হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইতালিতে পর্যটকদের নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ মে ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


রোম, ২৯ মে – উত্তর ইতালির ম্যাগিওর হ্রদে প্রবল বাতাসের মধ্যে পড়ে পর্যটকসহ ২০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির স্থানীয় গণমাধ্যম। এই ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন।

রবিবার সন্ধ্যায় সেস্তো ক্যালেন্ডে এবং অ্যারোনা শহরের মধ্যে নৌকাটি উল্টে যায়। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৯ জন নিরাপদে রয়েছে তবে নিখোঁজদের জন্য তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

লোম্বার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট অ্যাটিলিও ফন্টানা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে এমন একটি ঘটনা ঘটেছে। নৌকাটি পর্যটকরা ভাড়া করেছিলেন বলে তিনি ফেসবুকে লিখেছেন।
সংবাদ মাধ্যম লা রিপাব্লিকা অনুসারে, নৌকাটিতে ২৫ জন লোক ছিল এবং তারা জন্মদিন উদযাপন করছিল। এমন সময় নৌকাটি উল্টে যায় এবং কিছুক্ষণ পরেই ডুবে যায়।

নৌকাতে থাকা প্রত্যেকেই পানিতে ডুবে গিয়েছিল। অনেক যাত্রী সাঁতরে তীরে পোঁছান এবং কিছু যাত্রীকে নৌকা উদ্ধার করে। উদ্ধারকারীরা ডুবুরি এবং একটি হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে যান।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৯ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইতালিতে পর্যটকদের নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইতালিতে পর্যটকদের নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ মে ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রোম, ২৯ মে – উত্তর ইতালির ম্যাগিওর হ্রদে প্রবল বাতাসের মধ্যে পড়ে পর্যটকসহ ২০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির স্থানীয় গণমাধ্যম। এই ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন। রবিবার সন্ধ্যায় সেস্তো ক্যালেন্ডে এবং অ্যারোনা শহরের মধ্যে নৌকাটি উল্টে যায়। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৯ জন নিরাপদে রয়েছে তবে নিখোঁজদের জন্য তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। লোম্বার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট অ্যাটিলিও ফন্টানা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে এমন একটি ঘটনা ঘটেছে। নৌকাটি পর্যটকরা ভাড়া করেছিলেন বলে তিনি ফেসবুকে লিখেছেন।সংবাদ মাধ্যম লা রিপাব্লিকা অনুসারে, নৌকাটিতে ২৫ জন লোক ছিল এবং তারা জন্মদিন উদযাপন করছিল। এমন সময় নৌকাটি উল্টে যায় এবং কিছুক্ষণ পরেই ডুবে যায়। নৌকাতে থাকা প্রত্যেকেই পানিতে ডুবে গিয়েছিল। অনেক যাত্রী সাঁতরে তীরে পোঁছান এবং কিছু যাত্রীকে নৌকা উদ্ধার করে। উদ্ধারকারীরা ডুবুরি এবং একটি হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে যান। সূত্র: কালের কন্ঠআইএ/ ২৯ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×