ঢাকা, ০৬ জুন – লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার(৬ মে) রাত ৮ টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় গিয়ে মিছিলটি শেষ হয়।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ শীর্ষক এই হারিকেন মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ জুন ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নয়াপল্টনে বিএনপির হারিকেন মিছিল first appeared on DesheBideshe.




মন্তব্য করুন