হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেসি মিয়ামিতে যাওয়ার ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৮ জুন – সম্প্রতি পিএসজিকে বিদায় বলা লিওনেল মেসি নাম লেখালেন ইন্টার মিয়ামিতে। আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তি সই না করলেও এই আমেরিকান ক্লাবের সঙ্গে চুক্তি বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। মেসির এমন ঘোষণার পর থেকেই মিয়ামির সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছে। একই সঙ্গে বেড়েছে ক্লাবটির ম্যাচের টিকিটের দাম।

পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মিয়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই। সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মিয়ামি।

আরও পড়ুন

ইনানীতে অবৈধ ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

মঙ্গলবার পর্যন্ত বাজারে সেই টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা। ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ! এই তথ্য জানিয়েছে নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক।

মেজর লিগ সকারে মেসির প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতেও পারে বলেও রয়টার্সকে জানিয়েছেন টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন। রয়টার্সকে তিনি বলেছেন, ‘মেসির মুখ থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টারৎ মিয়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মিয়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেসি মিয়ামিতে যাওয়ার ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেসি মিয়ামিতে যাওয়ার ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৮ জুন – সম্প্রতি পিএসজিকে বিদায় বলা লিওনেল মেসি নাম লেখালেন ইন্টার মিয়ামিতে। আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তি সই না করলেও এই আমেরিকান ক্লাবের সঙ্গে চুক্তি বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। মেসির এমন ঘোষণার পর থেকেই মিয়ামির সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছে। একই সঙ্গে বেড়েছে ক্লাবটির ম্যাচের টিকিটের দাম। পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মিয়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই। সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মিয়ামি। মঙ্গলবার পর্যন্ত বাজারে সেই টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা। ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ! এই তথ্য জানিয়েছে নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক। মেজর লিগ সকারে মেসির প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতেও পারে বলেও রয়টার্সকে জানিয়েছেন টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন। রয়টার্সকে তিনি বলেছেন, ‘মেসির মুখ থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টারৎ মিয়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মিয়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৮ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×