হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ৫৫টি চোরাই মোবাইল ফোনসেট ও চারটি ল্যাপটপ উদ্ধার, পাঁচজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ১০:২২ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের একটি মার্কেট অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় IMEI পরিবর্তন করে দুষ্কৃতকারী এবং রোহিঙ্গাদের নিকট মোবাইল বিক্রয়ের সংঘবদ্ধ চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের হেফাজত থেকে চোরাই মোবাইল ফোনসেট, IMEI পরিবর্তনের ডিভাইস ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জুন) চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকার চকরিয়া শপিং কমপ্লেক্স নামক মার্কেটে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাস্পের গণমাধ্যম শাখা। তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন যাবত সক্রিয় মোবাইল চোর সিন্ডিকেট এবং IMEI পরিবর্তনকারী চক্র IMEI পরিবর্তন করে অপরাধ ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। চক্রটি বিভিন্ন সংগঠন বা চক্রের সদস্যদের ও রোহিঙ্গাদের নিকট মোবাইল ফোন বিক্রয় করে আসছে। এই অবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ণিত বিষয়ে সত্যতা যাচাই-বাছাই পরবর্তী র‌্যাব-১৫, এর একটি আভিযানিক দল
চকরিয়া পৌরশহরের চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মার্কেটের নিচ তলায় থাকা সেল কেয়ার নামক মোবাইল সার্ভিসিং দোকান থেকে মিজবা উদ্দীন নামে একজন চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৫ এর গণমাধ্যম শাখার প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতারকৃত চোরাই মোবাইল বিক্রেতা মিজবা’র দেয়া তথ্যের ভিত্তিতে একই মার্কেটের রংধনু সেল কেয়ার ও সফটওয়্যার ভিলেজ নামক মোবাইল দোকানে অভিযান পরিচালনা করে সর্বমোট ৫৫টি (৫৩টি স্মার্ট ও ০২টি বাটন ফোন) চোরাই মোবাইল, IMEI পরিবর্তনের ১১টি ডিভাইস, ০৪টি ল্যাপটপ, ০১টি মনিটর, ০১টি পিসি ও অবৈধ মোবাইল বিক্রির নগদ ২৬,৫০০/- (ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি IMEI পরিবর্তন করে বিভিন্ন অপরাধী এবং রোহিঙ্গাদের নিকট বিক্রয় সিন্ডিকেটের প্রধান দলনেতা মোর্শেদসহ চক্রের পাঁচ সদস্যকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

গ্রেফতারকৃতরা হলেন পেকুয়া হাজিঘোনার আলমগীরের ছেলে মোঃ মোর্শেদ (২৯), চকরিয়া বিএমচর ইউনিয়নের মৃত জামাল উদ্দিনের ছেলে
মিজবা উদ্দীন (২৪), চকরিয়া বরইতলী ইউনিয়নের পহরচাদা এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আমিনুল ইসলাম (২৬), তার ভাই মনিরুল ইসলাম (২০) ও চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার মৃত আবদুর রহিমের ছেলে শহীদুল ইসলাম (২৯)।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার মুখপাত্র বলেন, উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য পন্যসহ গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গতকাল বৃহস্পতিবার বিকালে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ৫৫টি চোরাই মোবাইল ফোনসেট ও চারটি ল্যাপটপ উদ্ধার, পাঁচজন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ৫৫টি চোরাই মোবাইল ফোনসেট ও চারটি ল্যাপটপ উদ্ধার, পাঁচজন গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ১০:২২ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া পৌরশহরের একটি মার্কেট অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় IMEI পরিবর্তন করে দুষ্কৃতকারী এবং রোহিঙ্গাদের নিকট মোবাইল বিক্রয়ের সংঘবদ্ধ চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের হেফাজত থেকে চোরাই মোবাইল ফোনসেট, IMEI পরিবর্তনের ডিভাইস ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জুন) চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকার চকরিয়া শপিং কমপ্লেক্স নামক মার্কেটে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক টিম। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাস্পের গণমাধ্যম শাখা। তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন যাবত সক্রিয় মোবাইল চোর সিন্ডিকেট এবং IMEI পরিবর্তনকারী চক্র IMEI পরিবর্তন করে অপরাধ ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। চক্রটি বিভিন্ন সংগঠন বা চক্রের সদস্যদের ও রোহিঙ্গাদের নিকট মোবাইল ফোন বিক্রয় করে আসছে। এই অবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ণিত বিষয়ে সত্যতা যাচাই-বাছাই পরবর্তী র‌্যাব-১৫, এর একটি আভিযানিক দল চকরিয়া পৌরশহরের চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মার্কেটের নিচ তলায় থাকা সেল কেয়ার নামক মোবাইল সার্ভিসিং দোকান থেকে মিজবা উদ্দীন নামে একজন চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-১৫ এর গণমাধ্যম শাখার প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতারকৃত চোরাই মোবাইল বিক্রেতা মিজবা'র দেয়া তথ্যের ভিত্তিতে একই মার্কেটের রংধনু সেল কেয়ার ও সফটওয়্যার ভিলেজ নামক মোবাইল দোকানে অভিযান পরিচালনা করে সর্বমোট ৫৫টি (৫৩টি স্মার্ট ও ০২টি বাটন ফোন) চোরাই মোবাইল, IMEI পরিবর্তনের ১১টি ডিভাইস, ০৪টি ল্যাপটপ, ০১টি মনিটর, ০১টি পিসি ও অবৈধ মোবাইল বিক্রির নগদ ২৬,৫০০/- (ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি IMEI পরিবর্তন করে বিভিন্ন অপরাধী এবং রোহিঙ্গাদের নিকট বিক্রয় সিন্ডিকেটের প্রধান দলনেতা মোর্শেদসহ চক্রের পাঁচ সদস্যকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পেকুয়া হাজিঘোনার আলমগীরের ছেলে মোঃ মোর্শেদ (২৯), চকরিয়া বিএমচর ইউনিয়নের মৃত জামাল উদ্দিনের ছেলে মিজবা উদ্দীন (২৪), চকরিয়া বরইতলী ইউনিয়নের পহরচাদা এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আমিনুল ইসলাম (২৬), তার ভাই মনিরুল ইসলাম (২০) ও চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার মৃত আবদুর রহিমের ছেলে শহীদুল ইসলাম (২৯)। র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার মুখপাত্র বলেন, উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য পন্যসহ গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গতকাল বৃহস্পতিবার বিকালে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×