হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজেই মেয়ে পছন্দ করে বিয়ে করলেন হাসান মাহমুদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ জুন – আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে অনুশীলনে ব্যস্ত ঠিক তখনই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। শুক্রবার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় তরুণ এই পেসারের।

হাসানের স্ত্রী ফারিয়া ঐশী মাদারিপুরের শিবচরের বাসিন্দা। বর্তমানে তিনি পড়াশোনা করছেন মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে। পেশায় তার বাবা একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের ভেতর ঐশী সবার বড়।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

পারিবারিক সূত্রে জানা যায়, হাসান ও ঐশীর পরিচয় ছিল আগে থেকেই। দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল দুইজনের। সম্পর্কের মধুর পরিণতি হলো তাদের বিয়ের মধ্য দিয়ে।

বিয়েটা এখন ছোট পরিসরে হলেও বিশ্বকাপের পর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হাসান মাহমুদের বাবা মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানটি নিজ এলাকা লক্ষ্মীপুরে করার ইচ্ছা পোষণ করেন তিনি।

এর আগে গত বুধবার হাসান মাহমুদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন বাবা ফারুক আহমেদ। ছেলের বিয়ের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ফেসবুকের যে হাল শুরু করেছে, ও তো সহ্য করার মতো নয়। সব মেয়েরাই অফার করছে যে, এই করব ওই করব। তাই ও (হাসান) যেন ভালো থাকে, একদিকে মন থাকে; তাই আমরা চুপে-চাপে এই ব্যবস্থা গ্রহণ করেছি।

উল্লেখ্য, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হাসানের। এখন অবধি জাতীয় দলে পথচলায় ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে পেয়েছেন সমান উইকেট। তার চেয়েও বড় কথা, বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজেই মেয়ে পছন্দ করে বিয়ে করলেন হাসান মাহমুদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজেই মেয়ে পছন্দ করে বিয়ে করলেন হাসান মাহমুদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জুন – আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে অনুশীলনে ব্যস্ত ঠিক তখনই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। শুক্রবার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় তরুণ এই পেসারের। হাসানের স্ত্রী ফারিয়া ঐশী মাদারিপুরের শিবচরের বাসিন্দা। বর্তমানে তিনি পড়াশোনা করছেন মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে। পেশায় তার বাবা একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের ভেতর ঐশী সবার বড়। পারিবারিক সূত্রে জানা যায়, হাসান ও ঐশীর পরিচয় ছিল আগে থেকেই। দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল দুইজনের। সম্পর্কের মধুর পরিণতি হলো তাদের বিয়ের মধ্য দিয়ে। বিয়েটা এখন ছোট পরিসরে হলেও বিশ্বকাপের পর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হাসান মাহমুদের বাবা মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানটি নিজ এলাকা লক্ষ্মীপুরে করার ইচ্ছা পোষণ করেন তিনি। এর আগে গত বুধবার হাসান মাহমুদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন বাবা ফারুক আহমেদ। ছেলের বিয়ের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ফেসবুকের যে হাল শুরু করেছে, ও তো সহ্য করার মতো নয়। সব মেয়েরাই অফার করছে যে, এই করব ওই করব। তাই ও (হাসান) যেন ভালো থাকে, একদিকে মন থাকে; তাই আমরা চুপে-চাপে এই ব্যবস্থা গ্রহণ করেছি। উল্লেখ্য, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হাসানের। এখন অবধি জাতীয় দলে পথচলায় ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে পেয়েছেন সমান উইকেট। তার চেয়েও বড় কথা, বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১০ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×