ওয়াশিংটন, ১০ জুন – মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর মিশন ডিস্ট্রিক্ট এলাকায় শুক্রবার (৯ জুন) রাতে এলোপাতারি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
টুইটে সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ বলেছে, এ গুলির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে এ ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়ে এখন শঙ্কামুক্ত।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
পুলিশ আরও বলেছে, চলমান ঘটনার হুমকি হিসেবে বন্দুকধারীরা গুলি চালায়নি। এটি বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে বন্দুকধারীরা গুলি চালিয়েছে।
শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এ ঘটনায় এক টুইটে জানিয়েছে, নিরাপত্তার জন্য শহরের লোকজন যেন ২৪তম স্ট্রিট ও ট্রিট অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলাচল করে। রাত ৯টার পরপরই গুলিবর্ষণের জবাব দেয় পুলিশ কর্মকর্তারা। গুলির ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ১০ জুন ২০২৩





মন্তব্য করুন