হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


খুলনা, ১২ জুন – খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে সব কটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে দ্রুত ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন নামের ৭০ ঊর্ধ্ব ভোটার।

সোমবার (১২ জুন) মহানগরীর ২২নং ওয়ার্ডের সাউথ সেন্ট্রাল রোডে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবিনা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়া অনেক সহজ। কোনো কষ্ট হয়নি। নিজের ইচ্ছামতো ভোট দিতে পেরেছি।

লাবনী নামের নতুন এক ভোটার বলেন, ইভিএমে ভোট দিতে সময় অনেক কম লাগে।

তবে মহানগরীর সিটি কলেজ ও বিকে ইনস্টিটিউট কেন্দ্রের কয়েকজন ভোটার ইভিএমে ভোট দিতে অস্বস্তির কথা জানিয়েছেন।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে, জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও ভোটের লড়াইয়ে রয়েছেন।

আর কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন ১৭৭ জন প্রার্থী। দুজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ করা হচ্ছে ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৭৩২টি কেন্দ্রে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১২ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ১২ জুন – খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে সব কটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে দ্রুত ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন নামের ৭০ ঊর্ধ্ব ভোটার। সোমবার (১২ জুন) মহানগরীর ২২নং ওয়ার্ডের সাউথ সেন্ট্রাল রোডে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবিনা। তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়া অনেক সহজ। কোনো কষ্ট হয়নি। নিজের ইচ্ছামতো ভোট দিতে পেরেছি। লাবনী নামের নতুন এক ভোটার বলেন, ইভিএমে ভোট দিতে সময় অনেক কম লাগে। তবে মহানগরীর সিটি কলেজ ও বিকে ইনস্টিটিউট কেন্দ্রের কয়েকজন ভোটার ইভিএমে ভোট দিতে অস্বস্তির কথা জানিয়েছেন। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে, জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও ভোটের লড়াইয়ে রয়েছেন। আর কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন ১৭৭ জন প্রার্থী। দুজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ করা হচ্ছে ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৭৩২টি কেন্দ্রে। সূত্র: বাংলানিউজআইএ/ ১২ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×