হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাল্টা হামলায় রাশিয়ার কাছ থেকে ৪ গ্রাম ছিনিয়ে নিলো ইউক্রেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জুন ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


কিয়েভ, ১২ জুন – পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার দখলে নেওয়া দোনেৎস্ক অঞ্চলের চারটি গ্রাম আবারও নিজেদের দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন কর্মকর্তাদের দাবি, দোনেস্ক অঞ্চলের স্টোরোজেভ, ব্লাহোদাতনে, নেস্কুচনে ও মাকারিভকা এলাকা পুরোপুরি এখন তাদের দখলে।

চারটি গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর প্রথম বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনের সেনাদের উল্লাস করতে দেখা গেছে।

এ বিষয়ে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এ ছাড়া দোনেৎস্ক অঞ্চলের চারটি গ্রাম পুনরায় ইউক্রেনের দখলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি তারা।

এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে।

রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে বেশ কয়েক মাস ধরেই পাল্টা আক্রমণে যাওয়ার কথা জানিয়ে আসছিল ইউক্রেন।

কয়েক দিন ধরে রাশিয়া দাবি করে আসছে, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না। অবশেষে শনিবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করলেন জেলেনস্কি।

এর আগে শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের বাহিনী নিশ্চিতভাবেই তাদের আক্রমণ শুরু করেছে, তবে তাদের অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের বহু সেনা হতাহত হয়েছে।

পুতিনের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা গুরুত্বপূর্ণ। তার চেয়ে বড় কথা হলো, রাশিয়া এর প্রভাব অনুভব করছে। আমরা মনে করি, তাদের আর বেশি দিন বাকি নেই।’

সূত্র: যুগান্তর
এম ইউ/১২ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাল্টা হামলায় রাশিয়ার কাছ থেকে ৪ গ্রাম ছিনিয়ে নিলো ইউক্রেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাল্টা হামলায় রাশিয়ার কাছ থেকে ৪ গ্রাম ছিনিয়ে নিলো ইউক্রেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জুন ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ১২ জুন – পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার দখলে নেওয়া দোনেৎস্ক অঞ্চলের চারটি গ্রাম আবারও নিজেদের দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেন কর্মকর্তাদের দাবি, দোনেস্ক অঞ্চলের স্টোরোজেভ, ব্লাহোদাতনে, নেস্কুচনে ও মাকারিভকা এলাকা পুরোপুরি এখন তাদের দখলে। চারটি গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর প্রথম বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনের সেনাদের উল্লাস করতে দেখা গেছে। এ বিষয়ে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এ ছাড়া দোনেৎস্ক অঞ্চলের চারটি গ্রাম পুনরায় ইউক্রেনের দখলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি তারা। এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে বেশ কয়েক মাস ধরেই পাল্টা আক্রমণে যাওয়ার কথা জানিয়ে আসছিল ইউক্রেন। কয়েক দিন ধরে রাশিয়া দাবি করে আসছে, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না। অবশেষে শনিবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করলেন জেলেনস্কি। এর আগে শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের বাহিনী নিশ্চিতভাবেই তাদের আক্রমণ শুরু করেছে, তবে তাদের অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের বহু সেনা হতাহত হয়েছে। পুতিনের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা গুরুত্বপূর্ণ। তার চেয়ে বড় কথা হলো, রাশিয়া এর প্রভাব অনুভব করছে। আমরা মনে করি, তাদের আর বেশি দিন বাকি নেই।’ সূত্র: যুগান্তরএম ইউ/১২ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×