হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


বেইজিং, ১৩ জুন – ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।

খবর অনুসারে, মাহমুদ আব্বাস চীনে আগামী শুক্রবার পর্যন্ত অবস্থান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে মাহমুদ আব্বাসের এটা পঞ্চম সফর।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার খবরে বলা হয়েছে, সফরে আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই প্রেসিডেন্ট ফিলিস্তিন সংক্রান্ত বিষয়ের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে তারা আঞ্চলিক এবং পারস্পরিক উদ্বেগপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও আলোচনা করবেন।

আব্বাস চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘চীনের জনগণের ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, চীন সর্বদা ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

গত এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেছিলেন, তার দেশ ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে ইচ্ছুক।

সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরম্ভে মধ্যস্থতা করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চীন নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১৩ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চীনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৩ জুন – ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। খবর অনুসারে, মাহমুদ আব্বাস চীনে আগামী শুক্রবার পর্যন্ত অবস্থান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে মাহমুদ আব্বাসের এটা পঞ্চম সফর। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার খবরে বলা হয়েছে, সফরে আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।দুই প্রেসিডেন্ট ফিলিস্তিন সংক্রান্ত বিষয়ের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে তারা আঞ্চলিক এবং পারস্পরিক উদ্বেগপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও আলোচনা করবেন। আব্বাস চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘চীনের জনগণের ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, চীন সর্বদা ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। গত এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেছিলেন, তার দেশ ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে ইচ্ছুক। সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরম্ভে মধ্যস্থতা করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চীন নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সূত্র: বিডিপ্রতিদিনআইএ/ ১৩ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×