হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার প্রতি সমর্থন জানালেন কিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


মস্কো, ১৩ জুন – ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করার আগ্রহ প্রকাশ রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং-উন।
এতে মস্কোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা’ করার আগ্রহ প্রকাশ করে কিম জং উন বলেন, দু’দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি ‘পিয়ংইয়ংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানান কিম জং-উন। তবে উত্তর কোরিয়ার নেতা সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরও বলেন, “নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে এবং রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরও সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকির মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসা করেন উত্তর কোরিয়ার নেতা।

তিনি ইউক্রেন যুদ্ধকে আমেরিকার ‘প্রক্সি যুদ্ধ’ বলেও মন্তব্য করেন। কিয়েভের প্রতি পাশ্চাত্যের সামরিক সাহায্যের তীব্র নিন্দা জানিয়ে কিম জং-উন বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের ‘আধিপত্যবাদী নীতি’ এ যুদ্ধের জন্য দায়ী।

এর আগে ২০২২ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে কয়েকবার চিঠি আদান-প্রদান হয়েছিল।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৩ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার প্রতি সমর্থন জানালেন কিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার প্রতি সমর্থন জানালেন কিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৩ জুন – ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করার আগ্রহ প্রকাশ রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়। সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং-উন।এতে মস্কোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা’ করার আগ্রহ প্রকাশ করে কিম জং উন বলেন, দু’দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি ‘পিয়ংইয়ংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানান কিম জং-উন। তবে উত্তর কোরিয়ার নেতা সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরও বলেন, “নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে এবং রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরও সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকির মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসা করেন উত্তর কোরিয়ার নেতা। তিনি ইউক্রেন যুদ্ধকে আমেরিকার ‘প্রক্সি যুদ্ধ’ বলেও মন্তব্য করেন। কিয়েভের প্রতি পাশ্চাত্যের সামরিক সাহায্যের তীব্র নিন্দা জানিয়ে কিম জং-উন বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের ‘আধিপত্যবাদী নীতি’ এ যুদ্ধের জন্য দায়ী। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে কয়েকবার চিঠি আদান-প্রদান হয়েছিল। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ১৩ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×