হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লন্ডনে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


লন্ডন, ১৪ জুন – লন্ডনে হত্যার শিকার হলেন ২৭ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী। হায়দরাবাদের ওই শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠলো এক ব্রাজিলিয়ান যুবকের বিরুদ্ধে। ওই হামলার সময় আরও এক তরুণী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

হত্যার ঘটনায় প্রাথমিকভাবে এক তরুণী ও এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নৃশংস হামলার ঘটনাটি ঘটে ওয়েম্বলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৭ বছরের তেজস্বিনীর।

একই ঘটনায় ২৮ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৩ বছরের এক তরুণী ও ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণীকে মুক্তি দেওয়া হয়। পরে ২৩ বছর বয়সী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

এখন পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লন্ডনে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লন্ডনে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১৪ জুন – লন্ডনে হত্যার শিকার হলেন ২৭ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী। হায়দরাবাদের ওই শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠলো এক ব্রাজিলিয়ান যুবকের বিরুদ্ধে। ওই হামলার সময় আরও এক তরুণী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির। হত্যার ঘটনায় প্রাথমিকভাবে এক তরুণী ও এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নৃশংস হামলার ঘটনাটি ঘটে ওয়েম্বলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৭ বছরের তেজস্বিনীর। একই ঘটনায় ২৮ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৩ বছরের এক তরুণী ও ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণীকে মুক্তি দেওয়া হয়। পরে ২৩ বছর বয়সী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। এখন পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ। সূত্র: জাগো নিউজআইএ/ ১৪ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×