হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৮ জুন ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


রিয়াদ, ২৮ জুন – ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ (বুধবার) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করছেন। হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বুধবার (২৮ জুন) ঈদুল আজহা উদযাপন করবেন ফিলিস্তিনিরা। আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন লাখ লাখ মুসুল্লি।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থবান মুসলিমরা।

করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১ হাজার স্থানীয় হাজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হাজি নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৮ জুন ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২৮ জুন – ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ (বুধবার) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করছেন। হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন। মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা। বুধবার (২৮ জুন) ঈদুল আজহা উদযাপন করবেন ফিলিস্তিনিরা। আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন লাখ লাখ মুসুল্লি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থবান মুসলিমরা। করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১ হাজার স্থানীয় হাজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হাজি নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন। হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৮ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×