হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভুটানের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৮ জুন ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ জুন – ভুটানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ প্রথমে গোল হজম করেও বিরতিতে গেছে ৩-১ ব্যবধানে এগিয়ে।

শুরুতে বাংলাদেশকে একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল। ছিল কিছুটা গোছালোও। এই সুযোগটাই কাজে লাগায় ভুটান। শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল তাদের।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

সে ধারাবাহিকতায় ১৩ মিনিটেই এগিয়ে যায় ভুটান। প্রতি আক্রমণ থেকে বক্সের মাথা থেকে আচমকা শটে গোল করেন সেন্দা দর্জি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ ধরে রাখতে পারেনি ভুটান। ২১ মিনিটে মোরসালিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বলে শট নিয়েছিলেন রাকিব। তবে সেই বল ভুটানের জিগমের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

৩৪ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নিতে পারতো বাংলাদেশ। এবারও সুযোগ এসেছিল রাকিবের সামনে। মোরসালিনের বাড়ানো বল যখন ধরেন রাকিব তখন তার সামনে একা ভুটানের গোলরক্ষক। রাবিক গোলকিপারের পাশ দিয়ে শট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে।

গোল পেতে এবং ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি রাকিব। দুই মিনিট পর বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। ডান পোস্টের কাছ থেকে দুরূহ অ্যাঙ্গেলে শট নেন রাকিব। বল দ্বিতীয় পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভুটানের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভুটানের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৮ জুন ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ জুন – ভুটানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ প্রথমে গোল হজম করেও বিরতিতে গেছে ৩-১ ব্যবধানে এগিয়ে। শুরুতে বাংলাদেশকে একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল। ছিল কিছুটা গোছালোও। এই সুযোগটাই কাজে লাগায় ভুটান। শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল তাদের। সে ধারাবাহিকতায় ১৩ মিনিটেই এগিয়ে যায় ভুটান। প্রতি আক্রমণ থেকে বক্সের মাথা থেকে আচমকা শটে গোল করেন সেন্দা দর্জি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ ধরে রাখতে পারেনি ভুটান। ২১ মিনিটে মোরসালিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বলে শট নিয়েছিলেন রাকিব। তবে সেই বল ভুটানের জিগমের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৩৪ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নিতে পারতো বাংলাদেশ। এবারও সুযোগ এসেছিল রাকিবের সামনে। মোরসালিনের বাড়ানো বল যখন ধরেন রাকিব তখন তার সামনে একা ভুটানের গোলরক্ষক। রাবিক গোলকিপারের পাশ দিয়ে শট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে। গোল পেতে এবং ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি রাকিব। দুই মিনিট পর বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। ডান পোস্টের কাছ থেকে দুরূহ অ্যাঙ্গেলে শট নেন রাকিব। বল দ্বিতীয় পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৮ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×