হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন, নিহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


আগরতলা, ২৯ জুন – ভারতের ত্রিপুরা রাজ্যে রথে আগুন লেগে ছয় জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার স্থানীয় সময় বিকেলে রাজ্যের উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারকে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। এ সময় ছয় জনের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

পিটিআই জানিয়েছে, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিল। এক হাজারের বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখন ১৩৩ কিলো ভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এ দুঘটনা ঘটে।

ত্রিপুরার এআইজি (আইনশৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, ঘটনাস্থলেই ছয় জন মারা গিয়েছেন এবং আরও ১৫ জন দগ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটারে তিনি লেখেন, কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন, নিহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন, নিহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আগরতলা, ২৯ জুন – ভারতের ত্রিপুরা রাজ্যে রথে আগুন লেগে ছয় জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার স্থানীয় সময় বিকেলে রাজ্যের উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারকে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। এ সময় ছয় জনের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়েছেন। পিটিআই জানিয়েছে, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিল। এক হাজারের বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখন ১৩৩ কিলো ভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এ দুঘটনা ঘটে। ত্রিপুরার এআইজি (আইনশৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, ঘটনাস্থলেই ছয় জন মারা গিয়েছেন এবং আরও ১৫ জন দগ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।এদিকে এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটারে তিনি লেখেন, কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×