হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০২ জুলাই – যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

রোববার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদন বলা হয়, রোববার ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে। হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট জানান, ঘটনাটি হৃদয়বিদারক। কাপুরুষ হামলাকারীর গুলিতে দুজনের প্রাণ ঝরেছে ও বেশ কয়েকজনের জীবন চিরস্থায়ীভাবে এলোমেলো হয়ে গেছে। অন্যদিকে, হামলার পরপরই সিএনএনকে বাল্টিমোর ‍পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০২ জুলাই – যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। রোববার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদন বলা হয়, রোববার ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে। হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট জানান, ঘটনাটি হৃদয়বিদারক। কাপুরুষ হামলাকারীর গুলিতে দুজনের প্রাণ ঝরেছে ও বেশ কয়েকজনের জীবন চিরস্থায়ীভাবে এলোমেলো হয়ে গেছে। অন্যদিকে, হামলার পরপরই সিএনএনকে বাল্টিমোর ‍পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও তথ্য জানানো হবে বলেও জানান তিনি। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০২ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×