হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি ছাড়ার অনুমোদন পেল জাপান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


টোকিও, ০৪ জুলাই – সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্যপানি সাগরে ফেললে পরিবেশের ওপর যে প্রভাব পড়বে তা খুবই ‘নগণ্য’ বলে উল্লেখ করে পরিকল্পনাটি অনুমোদন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনায় সম্মতি জানিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা বলেছে, জাপানের এই পরিকল্পনা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংসাত্মক পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের! মধ্যবর্তী নির্বাচনের মধ্যেই নতুন উত্তাপ

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে চুল্লি ঠাণ্ডা করতে ব্যবহৃত পানি জমা রাখার জায়গা ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে এই বর্জ্যপানি সাগরে ফেলতে চাইছে জাপান। তবে এ জন্য কোনো সময়সূচি ঘোষণা করেনি। তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের আগে একটি নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজনও রয়েছে।

এর আগে, টোকিও এই বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনা করলে তার বিরোধিতা করেছিল বেইজিং ও সিউল।

২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে হওয়া সুনামিতে ডুবে গিয়েছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি। চেরনোবিলের পর এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয় হিসেবে ধরা হয়।

তখন পারমাণবিক কেন্দ্রের আশপাশের অঞ্চল থেকে দেড় লাখেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছিল। পারমাণবিক কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জাপান সরকারের ট্রিলিয়ন ইয়েন খরচ হয়েছে। পারমাণবিক কেন্দ্রটি তুলে নিতে কাজ শুরু হয়েছে। অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক দশক লাগতে পারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি ছাড়ার অনুমোদন পেল জাপান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি ছাড়ার অনুমোদন পেল জাপান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ০৪ জুলাই – সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্যপানি সাগরে ফেললে পরিবেশের ওপর যে প্রভাব পড়বে তা খুবই ‘নগণ্য’ বলে উল্লেখ করে পরিকল্পনাটি অনুমোদন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনায় সম্মতি জানিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা বলেছে, জাপানের এই পরিকল্পনা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে চুল্লি ঠাণ্ডা করতে ব্যবহৃত পানি জমা রাখার জায়গা ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে এই বর্জ্যপানি সাগরে ফেলতে চাইছে জাপান। তবে এ জন্য কোনো সময়সূচি ঘোষণা করেনি। তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের আগে একটি নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজনও রয়েছে। এর আগে, টোকিও এই বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনা করলে তার বিরোধিতা করেছিল বেইজিং ও সিউল। ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে হওয়া সুনামিতে ডুবে গিয়েছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি। চেরনোবিলের পর এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয় হিসেবে ধরা হয়। তখন পারমাণবিক কেন্দ্রের আশপাশের অঞ্চল থেকে দেড় লাখেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছিল। পারমাণবিক কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জাপান সরকারের ট্রিলিয়ন ইয়েন খরচ হয়েছে। পারমাণবিক কেন্দ্রটি তুলে নিতে কাজ শুরু হয়েছে। অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক দশক লাগতে পারে। সূত্র: বাংলাদেশ জার্নালএম ইউ/০৪ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×