হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন


চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর – চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে সাত মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বুধবার (১৭ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পৃথক আবেদনে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চট্টগ্রামের জোড়া খুন এবং প্রকাশ্যে সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যার ঘটনাও রয়েছে। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক খুনসহ আটটি মামলা রয়েছে।

এর মধ্যে সম্প্রতি ৭ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাজ্জাদ ও তামান্না।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তামান্নাকেও গ্রেপ্তার করে পুলিশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর – চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে সাত মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বুধবার (১৭ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পৃথক আবেদনে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চট্টগ্রামের জোড়া খুন এবং প্রকাশ্যে সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যার ঘটনাও রয়েছে। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক খুনসহ আটটি মামলা রয়েছে।এর মধ্যে সম্প্রতি ৭ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাজ্জাদ ও তামান্না।গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তামান্নাকেও গ্রেপ্তার করে পুলিশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×