হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখার ‘বৈধতা’ চায় স্কটল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


এডিনবার্গ, ০৮ জুলাই – ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখার বিষয়টিকে অপরাধের আওতামুক্ত করার আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড সরকার। স্কটিশ সরকার চায়, যুক্তরাজ্য সরকার যেন এ সংক্রান্ত আইনে পরিবর্তন আনে।

তবে এই ক্ষেত্রে অন্যদের কাছে সরবরাহের উদ্দেশ্যে মাদকদ্রব্য রাখা অপরাধ হিসেবেই গণ্য হবে। স্কটিশ সরকার একইসঙ্গে নিয়ন্ত্রিত মাদক সেবন সুবিধা প্রবর্তনের অনুমতির ক্ষেত্রেও আইনের পরিবর্তন চায়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মাদক আইন ওয়েস্টমিনিস্টারে সংরক্ষিত। স্কটিশ সরকারের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, মাদকদ্রব্য পরীক্ষাসংক্রান্ত পরিষেবা বাড়ানো এবং মাদকের অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে জরুরি চিকিৎসার পথ আরও উন্মুক্ত করা।

প্রস্তাবনা ঘোষণা করে স্কটল্যান্ডের ওষুধ ও অ্যালকোহল নীতিবিষয়ক মন্ত্রী এলেনা হোয়াইটহ্যাম বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এটিই সত্য। আমি মনে করি না যে, আমরা বিতর্কে যেতে পারব।

তিনি বলেন, আমাদের বিদ্যমান মাদক আইন লোকজনকে মাদকের ব্যবহার থেকে দূরে রাখতে পারছে না। এটি লোকজনকে ক্ষতির সম্মুখীন হওয়া থেকে দূরে রাখছে না। এটি মৃত্যু থামাতে পারছে না।

তিনি আরও বলেন, আজ আমি এখানে বলতে চাই যে, অপরাধীকরণ (অপরাধের আওতাভুক্ত করা) লোকজনের অভিজ্ঞতাকে খারাপ করে, অপরাধীকরণ মৃত্যু ডেকে আনে।

মাদক রাখা এবং সেবনকে অপরাধের আওতামুক্ত করার বিষয়টি এসএনপির দলীয় সম্মেলনে সমর্থন পাওয়ার চার বছর পর নতুন এই আহ্বান এলো।

তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, অবৈধ মাদক জীবন ধ্বংস করে এবং সম্প্রদায়গুলোকে ধ্বংস করে। ১০ বছরের কৌশল আমাদের ঠিক করা আছে। চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত এবং অবৈধ মাদকের সরবরাহ মোকাবিলা করে আমরা মাদকের ব্যবহার প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট ক্ষতির কারণে মাদককে অপরাধের আওতামুক্ত করার কোনো পরিকল্পনা আমাদের নেই।

স্কটল্যান্ডে মাদকের অপব্যবহারে মারা যাওয়া লোকের সংখ্যা টানা আট বছর বাড়তে থাকার পর গত বছর ১ হাজার ৩৩৯ থেকে এক হাজার ৩৩০-এ নেমে এসেছে। ইউরোপের যেকোনো দেশের তুলনায় স্কটল্যান্ডে মাদকে মৃত্যুর হার বেশি।

স্কটিশ কনজারভেটিভ জাস্টিসের মুখপাত্র রাসেল ফিন্ডলে বলেন, হেরোইন, ক্র্যাকসহ এ- শ্রেণীর সব মাদকে বৈধতা দিয়ে স্কটল্যান্ডে মাদকে মৃত্যুর সমস্যা সমাধানের চেষ্টা করা পাগলামি। এর মাধ্যমে আমাদের সড়কে সড়কে আরও মাদক প্রবেশ করবে। এতে আরও জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৮ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখার ‘বৈধতা’ চায় স্কটল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখার ‘বৈধতা’ চায় স্কটল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] এডিনবার্গ, ০৮ জুলাই – ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখার বিষয়টিকে অপরাধের আওতামুক্ত করার আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড সরকার। স্কটিশ সরকার চায়, যুক্তরাজ্য সরকার যেন এ সংক্রান্ত আইনে পরিবর্তন আনে। তবে এই ক্ষেত্রে অন্যদের কাছে সরবরাহের উদ্দেশ্যে মাদকদ্রব্য রাখা অপরাধ হিসেবেই গণ্য হবে। স্কটিশ সরকার একইসঙ্গে নিয়ন্ত্রিত মাদক সেবন সুবিধা প্রবর্তনের অনুমতির ক্ষেত্রেও আইনের পরিবর্তন চায়। মাদক আইন ওয়েস্টমিনিস্টারে সংরক্ষিত। স্কটিশ সরকারের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, মাদকদ্রব্য পরীক্ষাসংক্রান্ত পরিষেবা বাড়ানো এবং মাদকের অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে জরুরি চিকিৎসার পথ আরও উন্মুক্ত করা। প্রস্তাবনা ঘোষণা করে স্কটল্যান্ডের ওষুধ ও অ্যালকোহল নীতিবিষয়ক মন্ত্রী এলেনা হোয়াইটহ্যাম বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এটিই সত্য। আমি মনে করি না যে, আমরা বিতর্কে যেতে পারব। তিনি বলেন, আমাদের বিদ্যমান মাদক আইন লোকজনকে মাদকের ব্যবহার থেকে দূরে রাখতে পারছে না। এটি লোকজনকে ক্ষতির সম্মুখীন হওয়া থেকে দূরে রাখছে না। এটি মৃত্যু থামাতে পারছে না। তিনি আরও বলেন, আজ আমি এখানে বলতে চাই যে, অপরাধীকরণ (অপরাধের আওতাভুক্ত করা) লোকজনের অভিজ্ঞতাকে খারাপ করে, অপরাধীকরণ মৃত্যু ডেকে আনে। মাদক রাখা এবং সেবনকে অপরাধের আওতামুক্ত করার বিষয়টি এসএনপির দলীয় সম্মেলনে সমর্থন পাওয়ার চার বছর পর নতুন এই আহ্বান এলো। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, অবৈধ মাদক জীবন ধ্বংস করে এবং সম্প্রদায়গুলোকে ধ্বংস করে। ১০ বছরের কৌশল আমাদের ঠিক করা আছে। চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত এবং অবৈধ মাদকের সরবরাহ মোকাবিলা করে আমরা মাদকের ব্যবহার প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট ক্ষতির কারণে মাদককে অপরাধের আওতামুক্ত করার কোনো পরিকল্পনা আমাদের নেই। স্কটল্যান্ডে মাদকের অপব্যবহারে মারা যাওয়া লোকের সংখ্যা টানা আট বছর বাড়তে থাকার পর গত বছর ১ হাজার ৩৩৯ থেকে এক হাজার ৩৩০-এ নেমে এসেছে। ইউরোপের যেকোনো দেশের তুলনায় স্কটল্যান্ডে মাদকে মৃত্যুর হার বেশি। স্কটিশ কনজারভেটিভ জাস্টিসের মুখপাত্র রাসেল ফিন্ডলে বলেন, হেরোইন, ক্র্যাকসহ এ- শ্রেণীর সব মাদকে বৈধতা দিয়ে স্কটল্যান্ডে মাদকে মৃত্যুর সমস্যা সমাধানের চেষ্টা করা পাগলামি। এর মাধ্যমে আমাদের সড়কে সড়কে আরও মাদক প্রবেশ করবে। এতে আরও জীবন ঝুঁকির মধ্যে পড়বে। সূত্র: আমাদের সময়এম ইউ/০৮ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×