হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি’র অভিযানে সোয়া ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ জুলাই ২০২৩, ০৬:১২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে।
১০ জুলাই (সোমবার) মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া এলাকা থেকে মাদকের এই চালানটি জব্দ করা হয়।

টেকনাফ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি হতে বিজিবি’র দুইটি টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে মধ্যরাত সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে।
উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত প্রায় দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবি’র অভিযানে সোয়া ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি’র অভিযানে সোয়া ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ জুলাই ২০২৩, ০৬:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে। ১০ জুলাই (সোমবার) মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া এলাকা থেকে মাদকের এই চালানটি জব্দ করা হয়। টেকনাফ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি হতে বিজিবি’র দুইটি টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে মধ্যরাত সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত প্রায় দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×