হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ০৮:১৬ অপরাহ্ন

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী এলাকার ঠান্ডা ঝিরি নাম গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বান্দরবান আদালত। একই আদেশে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১০জানুয়ারী) সকাল বেলা জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হকের আদালত এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ঠাণ্ডা ঝিরি এলাকার মৃত মকবুল আলীর ছেলে।

জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ মো. আবুল কালাম তার বসতবাড়িতে পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে মাথায় সজোরে আঘাত করলে তার মৃত্যু হয়। এঘটনায় নিহত মনোয়ারা বেগমের পিতা মো. সৈয়দ আলম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় জামাতা মো. আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তী পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ অক্টোবর মো. আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিদেন দাখিল করলে আসামি মামলার যুক্তিতর্ক শুনানীর পর ২০২১ সালের ৩ নভেম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদারুল আলম জানান, রায় ঘোষণার সময় আসামি মো. আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌‘আসামি মো. আবুল কালাম তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়। আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সচেতন মহলদের মধ্য আলোচনায় উঠে আসে হত্যার সঠিক বিচার হয়েছে বলে মন্তব্য করেন অনেকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ০৮:১৬ অপরাহ্ন
Print Image
শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী এলাকার ঠান্ডা ঝিরি নাম গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বান্দরবান আদালত। একই আদেশে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (১০জানুয়ারী) সকাল বেলা জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হকের আদালত এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ঠাণ্ডা ঝিরি এলাকার মৃত মকবুল আলীর ছেলে। জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ মো. আবুল কালাম তার বসতবাড়িতে পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে মাথায় সজোরে আঘাত করলে তার মৃত্যু হয়। এঘটনায় নিহত মনোয়ারা বেগমের পিতা মো. সৈয়দ আলম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় জামাতা মো. আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তী পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ অক্টোবর মো. আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিদেন দাখিল করলে আসামি মামলার যুক্তিতর্ক শুনানীর পর ২০২১ সালের ৩ নভেম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদারুল আলম জানান, রায় ঘোষণার সময় আসামি মো. আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌‘আসামি মো. আবুল কালাম তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়। আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সচেতন মহলদের মধ্য আলোচনায় উঠে আসে হত্যার সঠিক বিচার হয়েছে বলে মন্তব্য করেন অনেকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×