হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ঢাকা, ১১ জুলাই – শেষ কয়েকদিনে তামিম ইকবাল ইস্যুতে ক্রিকেট পাড়া ছিল উত্তাল। কেননা গেল ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক। তবে ২৮ ঘন্টা পর আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি।

অবসর ভাঙলেও মাঠের ক্রিকেটে ফিরতে সময় চেয়েছিলেন মাস দেড়েক। কেননা এই সময়ে নিজের ফিটনেস এবং কোমরের যে চোট রয়েছে সেটা সারিয়ে তুলে ফিট হয়েই দলে ফিরতে চান তিনি। আর সেই লক্ষ্যেই লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তামিম।

তামিম প্রসঙ্গে আজ বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ১৬ তারিখে। ওখান থেকে ২৫-২৬ তারিখ ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে এপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয় না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।’

‘এর মাঝে আমরা ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।’-তিনি আরও যোগ করেন।

তামিম যদি এশিয়া কাপ দিয়ে দলে ফেরেন, তাহলে তিনিই কি অধিনায়ক থাকবেন? এমন প্রশ্নে জালাল ইউনুস বললেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছি আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১১ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জুলাই – শেষ কয়েকদিনে তামিম ইকবাল ইস্যুতে ক্রিকেট পাড়া ছিল উত্তাল। কেননা গেল ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক। তবে ২৮ ঘন্টা পর আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। অবসর ভাঙলেও মাঠের ক্রিকেটে ফিরতে সময় চেয়েছিলেন মাস দেড়েক। কেননা এই সময়ে নিজের ফিটনেস এবং কোমরের যে চোট রয়েছে সেটা সারিয়ে তুলে ফিট হয়েই দলে ফিরতে চান তিনি। আর সেই লক্ষ্যেই লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তামিম। তামিম প্রসঙ্গে আজ বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ১৬ তারিখে। ওখান থেকে ২৫-২৬ তারিখ ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে এপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয় না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।’ ‘এর মাঝে আমরা ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।’-তিনি আরও যোগ করেন। তামিম যদি এশিয়া কাপ দিয়ে দলে ফেরেন, তাহলে তিনিই কি অধিনায়ক থাকবেন? এমন প্রশ্নে জালাল ইউনুস বললেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছি আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১১ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×