হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানকে ২০০ কোটি ডলার দিলো সৌদি আরব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ জুলাই ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

ইসলামবাদ– সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে ৩০০ কোটি ডলারের ঋণ চুক্তির পরে সৌদির কাছ থেকে পাওয়া এ সহায়তা পাকিস্তানের অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলতে পারে।

ইসহাক দার বলেছেন, ‘এই প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে এবং সেই অনুযায়ী ১৪ জুলাই শেষ হওয়া সপ্তাহের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রতিফলিত হবে।’

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের পক্ষ থেকে আমি সৌদি আরবের নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের মহান দৃষ্টিভঙ্গি এবং স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে ২০০ কোটি ডলার জমা রাখার মাধ্যমে সমর্থনের জন্য।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও পাকিস্তানকে আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য সৌদি আরব এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেচেন, ‘এই আমানত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। এটি পাকিস্তানের অর্থনৈতিক পরিবর্তনে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে। আমরা পাকিস্তানের অর্থনীতির উন্নতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র: রাইজিংবিডি

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানকে ২০০ কোটি ডলার দিলো সৌদি আরব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানকে ২০০ কোটি ডলার দিলো সৌদি আরব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ জুলাই ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ– সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন। দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে ৩০০ কোটি ডলারের ঋণ চুক্তির পরে সৌদির কাছ থেকে পাওয়া এ সহায়তা পাকিস্তানের অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলতে পারে। ইসহাক দার বলেছেন, ‘এই প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে এবং সেই অনুযায়ী ১৪ জুলাই শেষ হওয়া সপ্তাহের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রতিফলিত হবে।’ তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের পক্ষ থেকে আমি সৌদি আরবের নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের মহান দৃষ্টিভঙ্গি এবং স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে ২০০ কোটি ডলার জমা রাখার মাধ্যমে সমর্থনের জন্য।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও পাকিস্তানকে আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য সৌদি আরব এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেচেন, ‘এই আমানত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। এটি পাকিস্তানের অর্থনৈতিক পরিবর্তনে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে। আমরা পাকিস্তানের অর্থনীতির উন্নতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সূত্র: রাইজিংবিডি   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×