হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ সফরে এসে আমি খুশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

ঢাকা, ১২ জুলাই – মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসে আমি খুশি।

মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

টুইটারে উজরা জেয়া লিখেছেন, “শুভ সন্ধ্যা, ঢাকা! বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসে আমি খুশি। সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথনের অপেক্ষায় রয়েছি।”
মঙ্গলবার উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা দিল্লি থেকে ঢাকায় আসেন। তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধিদল আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইদিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে মার্কিন প্রতিনিধিদলের। এছাড়া তারা কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও পরিদর্শন করবেন।

মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন ও মানবিক সহযোগিতার বিষয়ে জোর দেবেন। উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ৮ জুলাই থেকে ভারত সফরে রয়েছে। ভারত থেকেই বাংলাদেশে আসছেন তারা। সফর শেষে আগামী ১৪ জুলাই তারা ঢাকা ছাড়বেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।

সূত্র: বিডি প্রতিদিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ সফরে এসে আমি খুশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ সফরে এসে আমি খুশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জুলাই – মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসে আমি খুশি। মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন। টুইটারে উজরা জেয়া লিখেছেন, “শুভ সন্ধ্যা, ঢাকা! বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসে আমি খুশি। সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথনের অপেক্ষায় রয়েছি।” মঙ্গলবার উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা দিল্লি থেকে ঢাকায় আসেন। তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধিদল আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইদিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে মার্কিন প্রতিনিধিদলের। এছাড়া তারা কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও পরিদর্শন করবেন। মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন ও মানবিক সহযোগিতার বিষয়ে জোর দেবেন। উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ৮ জুলাই থেকে ভারত সফরে রয়েছে। ভারত থেকেই বাংলাদেশে আসছেন তারা। সফর শেষে আগামী ১৪ জুলাই তারা ঢাকা ছাড়বেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর। সূত্র: বিডি প্রতিদিন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×