হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ব্যাংকক, ১৪ জুলাই – জাতীয় নির্বাচনে জিতেও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না দেশটির মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েত।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় আপাতত প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

গত মে মাসে শেষ হওয়া জাতীয় নির্বাচনে প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক সেনাপ্রধানকে হারিয়ে জয় পায় পিটার নেতৃত্বাধীন জোট। তবে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর লিখিত নির্বাচন বিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী হতে হলে জাতীয় নির্বাচনে কেবল জয় পেলেই হবে না, বরং পার্লামেন্টেরও সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বর্তমানে যারা রয়েছেন, তাদের অধিকাংশই সেনাবাহিনীর নিয়োগ দেওয়া এবং তাদেরকে রক্ষণশীল দলের অংশ মনে করা হয়।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পিটা। কিন্তু ৭৪৯ সদস্য নিয়ে গঠিত পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ভোটে ১৩ জন সিনেটরসহ মাত্র ৩২৪ জন তাকে সমর্থন করেছেন। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৮২ জন। আর ভোট দানে বিরত ছিলেন ১৯৯ জন।

আগামী সপ্তাহে অবশ্য পিটার জন্য আরেকটি সুযোগ থাকছে। এবারও ৪২ বছর বয়সী পিটা প্রতিদ্বন্দ্বিতা করলে পার্লামেন্টের ৭৪৯ সদস্যের অর্ধেকের বেশি ভোট প্রয়োজন হবে তার।

বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে পরাজিত হওয়ার পর ফল মেনে নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমি এটা মেনে নিচ্ছি কিন্তু আমি হাল ছাড়ছি না। আমি আত্মসমর্পণ করব না এবং এই সময়টিতে আরও সমর্থন আদায়ে সচেষ্ট হব।”

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৪ জুলাই ২০২৩

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্যাংকক, ১৪ জুলাই – জাতীয় নির্বাচনে জিতেও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না দেশটির মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েত। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় আপাতত প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি। গত মে মাসে শেষ হওয়া জাতীয় নির্বাচনে প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক সেনাপ্রধানকে হারিয়ে জয় পায় পিটার নেতৃত্বাধীন জোট। তবে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর লিখিত নির্বাচন বিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী হতে হলে জাতীয় নির্বাচনে কেবল জয় পেলেই হবে না, বরং পার্লামেন্টেরও সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বর্তমানে যারা রয়েছেন, তাদের অধিকাংশই সেনাবাহিনীর নিয়োগ দেওয়া এবং তাদেরকে রক্ষণশীল দলের অংশ মনে করা হয়। পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পিটা। কিন্তু ৭৪৯ সদস্য নিয়ে গঠিত পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ভোটে ১৩ জন সিনেটরসহ মাত্র ৩২৪ জন তাকে সমর্থন করেছেন। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৮২ জন। আর ভোট দানে বিরত ছিলেন ১৯৯ জন। আগামী সপ্তাহে অবশ্য পিটার জন্য আরেকটি সুযোগ থাকছে। এবারও ৪২ বছর বয়সী পিটা প্রতিদ্বন্দ্বিতা করলে পার্লামেন্টের ৭৪৯ সদস্যের অর্ধেকের বেশি ভোট প্রয়োজন হবে তার। বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে পরাজিত হওয়ার পর ফল মেনে নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমি এটা মেনে নিচ্ছি কিন্তু আমি হাল ছাড়ছি না। আমি আত্মসমর্পণ করব না এবং এই সময়টিতে আরও সমর্থন আদায়ে সচেষ্ট হব।” সূত্র: বিডি প্রতিদিন আইএ/ ১৪ জুলাই ২০২৩  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×