কক্সবাজারের কলাতলী অটোরিকশা (সিএনজি) ধাক্কায় তসলিমা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
শনিবার (১৫জুলাই) রাত ১০টা ৫০মিনিটে কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে।
নিহত কলেজ ছাত্রী কলাতলী আদর্শ গ্রাম এলাকার হেলালের মেয়ে ও কক্সবাজার উত্তরন মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তিনি নিহত স্কুল ছাত্রীর স্বজনের বরাদ দিয়ে বলেন, প্রাইভেট শেষে বাড়ির ফেরার পথে কলাতলী সড়ক বিভাগের রেস্ট হাউজ এলাকায় কক্সবাজার শহর মুখি একটি সিএনজি ধাক্কায় দিলে পাশে থাকা দেওয়ালে লাগে। মাথায় আঘাত লেগে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এসময় জনতা ধাওয়া করে ঘাতক চালক ও সিএনজিটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।




মন্তব্য করুন