হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বার্মিজ সুপারিসহ আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ জুলাই ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন

এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির পৃথক অভিযানে ১৮ হাজার ৩০৫ পিস ইয়াবা ও বাংলাদেশি নগদ ৮০ হাজার টাকাসহ একজন আসামী এবং মালিকবিহীন ০২টি ডাম্পার ট্রাক ও ৬ হাজার ৭৭৩ কেজি বার্মিজ সুপারী আটক করা হয়েছে।

১৭ জুলাই রাত ৩ টায় ব্যাটালিয়ন সদরের একটি টহলদল কম্বনিয়া চেরারকুল নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামী ১৮ হাজার ৩০৫ পিস ইয়াবা ও বাংলাদেশি নগদ ৮০ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামী হল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মো.কামাল হোসেন (২৪)।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এছাড়াও ১৬-১৭ জুলাই ২০২৩ তারিখ পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকা হতে সর্বমোট ৬ হাজার ৭৭৩ কেজি সুপারী, ৯০ প্যাকেট পিনাট চকলেট ও ২টি মিনি ডাম্পার ট্রাক আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জোন কমান্ডার লে.কর্নেল রেজাউল করিম বলেন,বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে এবং দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য,জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি কর্তৃক গবাদী পশু এবং সুপারী নিলামের মাধ্যমে প্রায় ২৬ কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বার্মিজ সুপারিসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বার্মিজ সুপারিসহ আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
Print Image
এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি:: নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির পৃথক অভিযানে ১৮ হাজার ৩০৫ পিস ইয়াবা ও বাংলাদেশি নগদ ৮০ হাজার টাকাসহ একজন আসামী এবং মালিকবিহীন ০২টি ডাম্পার ট্রাক ও ৬ হাজার ৭৭৩ কেজি বার্মিজ সুপারী আটক করা হয়েছে। ১৭ জুলাই রাত ৩ টায় ব্যাটালিয়ন সদরের একটি টহলদল কম্বনিয়া চেরারকুল নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামী ১৮ হাজার ৩০৫ পিস ইয়াবা ও বাংলাদেশি নগদ ৮০ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী হল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মো.কামাল হোসেন (২৪)। এছাড়াও ১৬-১৭ জুলাই ২০২৩ তারিখ পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকা হতে সর্বমোট ৬ হাজার ৭৭৩ কেজি সুপারী, ৯০ প্যাকেট পিনাট চকলেট ও ২টি মিনি ডাম্পার ট্রাক আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জোন কমান্ডার লে.কর্নেল রেজাউল করিম বলেন,বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে এবং দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য,জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি কর্তৃক গবাদী পশু এবং সুপারী নিলামের মাধ্যমে প্রায় ২৬ কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×