হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, চট্টগ্রামে যুবক ধরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন




চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় নারীর নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এরশাদ হোসেন সানি (৩৪) দক্ষিণ ধ্যম হালিশহর এলাকার মাইজপাড়া এলাকার মো. সামছুর আলমের ছেলে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

 

সোমবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি পূর্বকোণকে বলেন, ভুক্তভোগী নারী ও এরশাদ প্রতিবেশি হওয়ায় তাদের মধ্যে প্রেমের সস্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে এরশাদ ভুক্তভোগী ওই নারীকে নিয়ে একদিন রেস্টুরেন্টে যায়। সেখানে কৌশলে দুটি ছবি তোলে। পরে ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। গত ১৫ জুলাই রাতে ফোন করে এরশাদ তার সাথে ঘুরতে যাওয়ার জন্য চাপ দেয়। না হলে ছবি দুটি আত্মীয়-স্বজনের মোবাইলে ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে ওই নারী পরদিন ইপিজেড মোড়ে তার সাথে দেখা করে। এরপর এরশাদ ওই নারীকে বন্দর থানাধীন একটি হোটেলে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই নারীকে নগ্ন করে তার ছবি ও ভিডিও ধারণ করে। তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে মানসিক নির্যাতনও চালায়। পরে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা দায়ের করেন।

 

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহার করা মোবাইলটিও উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে ওই যুবক। তার বিরুদ্ধে ইপিজেড থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। যা দ্রুত বিচার আইনে আদালতে বিচারাধীন। গ্রেপ্তার এরশাদকে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, চট্টগ্রামে যুবক ধরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, চট্টগ্রামে যুবক ধরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় নারীর নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এরশাদ হোসেন সানি (৩৪) দক্ষিণ ধ্যম হালিশহর এলাকার মাইজপাড়া এলাকার মো. সামছুর আলমের ছেলে।   সোমবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি পূর্বকোণকে বলেন, ভুক্তভোগী নারী ও এরশাদ প্রতিবেশি হওয়ায় তাদের মধ্যে প্রেমের সস্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে এরশাদ ভুক্তভোগী ওই নারীকে নিয়ে একদিন রেস্টুরেন্টে যায়। সেখানে কৌশলে দুটি ছবি তোলে। পরে ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। গত ১৫ জুলাই রাতে ফোন করে এরশাদ তার সাথে ঘুরতে যাওয়ার জন্য চাপ দেয়। না হলে ছবি দুটি আত্মীয়-স্বজনের মোবাইলে ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে ওই নারী পরদিন ইপিজেড মোড়ে তার সাথে দেখা করে। এরপর এরশাদ ওই নারীকে বন্দর থানাধীন একটি হোটেলে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই নারীকে নগ্ন করে তার ছবি ও ভিডিও ধারণ করে। তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে মানসিক নির্যাতনও চালায়। পরে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা দায়ের করেন।   তিনি আরও বলেন, মামলা দায়েরের পর গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহার করা মোবাইলটিও উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে ওই যুবক। তার বিরুদ্ধে ইপিজেড থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। যা দ্রুত বিচার আইনে আদালতে বিচারাধীন। গ্রেপ্তার এরশাদকে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×