হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘গ্রেফতার এড়াতে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


মস্কো, ১৯ জুলাই – দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

প্রতিবেদনে আরও বলা হয়, সম্মেলনে পুতিনের অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন সম্মেলনে যোগ দেবেন না। তবে সম্মেলনে রুশ ফেডারেশনের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শীর্ষ সম্মেলন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের সম্মুখীন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দক্ষিণ আফ্রিকা আইসিসির স্বাক্ষরকারী দেশ। তাই পুতিন যদি সে দেশে উপস্থিত হতেন নিয়মানুযায়ী তাকে গ্রেপ্তার করতে হত দক্ষিণ আফ্রিকাকে।

যদিও দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ‘যুদ্ধে জড়ানোর শঙ্কায়’ পুতিনকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছিলেন। এর আগে ২০১৫ সালে তৎকালীন সুদানি নেতা ওমর আল-বশিরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার বিরুদ্ধেও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এদিকে পুতিন যোগ না দিলেও যথারীতি ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার নেতারা ব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর একটি ব্লক ২০১৯ সালে ব্রিকস হিসেবে গঠিত হয়েছিল। পরের বছর চীনের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে গ্রুপটি বিস্তার লাভ করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘গ্রেফতার এড়াতে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘গ্রেফতার এড়াতে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘গ্রেফতার এড়াতে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৯ জুলাই – দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়, সম্মেলনে পুতিনের অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া। এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন সম্মেলনে যোগ দেবেন না। তবে সম্মেলনে রুশ ফেডারেশনের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শীর্ষ সম্মেলন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের সম্মুখীন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দক্ষিণ আফ্রিকা আইসিসির স্বাক্ষরকারী দেশ। তাই পুতিন যদি সে দেশে উপস্থিত হতেন নিয়মানুযায়ী তাকে গ্রেপ্তার করতে হত দক্ষিণ আফ্রিকাকে। যদিও দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ‘যুদ্ধে জড়ানোর শঙ্কায়’ পুতিনকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছিলেন। এর আগে ২০১৫ সালে তৎকালীন সুদানি নেতা ওমর আল-বশিরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার বিরুদ্ধেও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এদিকে পুতিন যোগ না দিলেও যথারীতি ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার নেতারা ব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর একটি ব্লক ২০১৯ সালে ব্রিকস হিসেবে গঠিত হয়েছিল। পরের বছর চীনের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে গ্রুপটি বিস্তার লাভ করে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ১৯ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘গ্রেফতার এড়াতে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×