হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে প্রাইভেটকারের চাকায় মিলল ১১ হাজার ইয়াবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে ১১ হাজার ৬০ ইয়াবাসহ রাকিবুল ইসলাম নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার শিলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল ইসলাম টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত নজির আহমদের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফ বর্ডার গার্ড-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে শিলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টের একটি টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করছিল। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরে তল্লাশিকালীন চালকের আচরণ সন্দেহজনক হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের স্বীকারোক্তিতে গাড়িটির পেছনের চাকার ওপরে অভিনব পদ্ধতিতে স্কচটেপ দ্বারা ফিটিং করা অবস্থায় ৫টি পোটলা থেকে ১১ হাজার ৬০ ইয়াবা ট্যাবলেটসহ চালককে আটক করা হয়। আটকের থেকে একটি ফোন ও প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, প্রাইভেট কারসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে প্রাইভেটকারের চাকায় মিলল ১১ হাজার ইয়াবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে প্রাইভেটকারের চাকায় মিলল ১১ হাজার ইয়াবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ১১ হাজার ৬০ ইয়াবাসহ রাকিবুল ইসলাম নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার শিলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক রাকিবুল ইসলাম টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত নজির আহমদের ছেলে। শুক্রবার সন্ধ্যায় টেকনাফ বর্ডার গার্ড-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে শিলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টের একটি টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করছিল। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরে তল্লাশিকালীন চালকের আচরণ সন্দেহজনক হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের স্বীকারোক্তিতে গাড়িটির পেছনের চাকার ওপরে অভিনব পদ্ধতিতে স্কচটেপ দ্বারা ফিটিং করা অবস্থায় ৫টি পোটলা থেকে ১১ হাজার ৬০ ইয়াবা ট্যাবলেটসহ চালককে আটক করা হয়। আটকের থেকে একটি ফোন ও প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, প্রাইভেট কারসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×