হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে আরসার ‘সামরিক কমান্ডার’ নূরসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার এক ‘সামরিক কমান্ডার’সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে অভিযানকালে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট।

আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার বলে জানিয়েছেন র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী।

তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ে এ অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। দলটি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার নূরকে আটক করা হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরে তার দেওয়া তথ্য মতে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার কথা বলেন এ র‌্যাব কর্মকর্তা।

আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব ও মাদকপাচার এবং আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে আরসার ‘সামরিক কমান্ডার’ নূরসহ গ্রেপ্তার ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে আরসার ‘সামরিক কমান্ডার’ নূরসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার এক ‘সামরিক কমান্ডার’সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে অভিযানকালে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট। আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার বলে জানিয়েছেন র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী। তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ে এ অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। দলটি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার নূরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার কথা বলেন এ র‌্যাব কর্মকর্তা। আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব ও মাদকপাচার এবং আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×