হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত, চাল কিনতে হুড়োহুড়ি মার্কিন সুপারমার্কেটে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৫ জুলাই – আবহাওয়াগত কারণে উৎপাদন কম হওয়ায় বাসমতি ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গত সপ্তাহে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

ভারতের এই নিষেধাজ্ঞার রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি সুপারমার্কেট শপ থেকে হুড়োহুড়ি করে চাল কিনছেন ক্রেতারা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সন্তোষ গামিনি নামের এক টুইটার ব্যাবহারকারী ভিডিওটি নিজ টুইটার হ্যান্ডেলে টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারত চালের রপ্তানি বন্ধ করেছে; আর এদিকে চালের জন্য যুদ্ধ শুরু হয়েছে।’

ভিডিওটি টুইটারে ভাইরাল হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ প্রথমত, ভারতের এই রপ্তানি নিষেধাজ্ঞার কারণে মূলত ক্ষতির ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণপূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সীমিত আয়ের মানুষরা। সম্পন্ন ও ধনী মানুষরা চালের দাম বৃদ্ধির কারণে খুব একটা সমস্যায় পড়বেন না।

দ্বিতীয় কারণ— ভারত রপ্তানি বন্ধের কারণে যুক্তরাষ্ট্রে চালের দাম খানিকটা বাড়লেও তা ভোগান্তিকর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ দেশটির অধিকাংশ মানুষ প্রধান খাবার হিসেবে নির্ভর করেন গম ও আলুর ওপর। এমনকি, যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয় অভিবাসী থাকেন— তাদেরও একটি বড় অংশ গমের ওপর নির্ভরশীল।

আরও একটি ব্যাপার হলো, ভারতের নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে যদি চালের দাম খানিকটা বৃদ্ধিও পায়, তবুও তা যুক্তরাষ্ট্রের চালের ওপর নির্ভরশীল লোকজনদের বড় কোনো সমস্যায় ফেলবে— এমন সম্ভাবনাও খুব কম।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত, চাল কিনতে হুড়োহুড়ি মার্কিন সুপারমার্কেটে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত, চাল কিনতে হুড়োহুড়ি মার্কিন সুপারমার্কেটে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৫ জুলাই – আবহাওয়াগত কারণে উৎপাদন কম হওয়ায় বাসমতি ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গত সপ্তাহে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। ভারতের এই নিষেধাজ্ঞার রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি সুপারমার্কেট শপ থেকে হুড়োহুড়ি করে চাল কিনছেন ক্রেতারা। সন্তোষ গামিনি নামের এক টুইটার ব্যাবহারকারী ভিডিওটি নিজ টুইটার হ্যান্ডেলে টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারত চালের রপ্তানি বন্ধ করেছে; আর এদিকে চালের জন্য যুদ্ধ শুরু হয়েছে।’ ভিডিওটি টুইটারে ভাইরাল হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ প্রথমত, ভারতের এই রপ্তানি নিষেধাজ্ঞার কারণে মূলত ক্ষতির ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণপূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সীমিত আয়ের মানুষরা। সম্পন্ন ও ধনী মানুষরা চালের দাম বৃদ্ধির কারণে খুব একটা সমস্যায় পড়বেন না। দ্বিতীয় কারণ— ভারত রপ্তানি বন্ধের কারণে যুক্তরাষ্ট্রে চালের দাম খানিকটা বাড়লেও তা ভোগান্তিকর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ দেশটির অধিকাংশ মানুষ প্রধান খাবার হিসেবে নির্ভর করেন গম ও আলুর ওপর। এমনকি, যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয় অভিবাসী থাকেন— তাদেরও একটি বড় অংশ গমের ওপর নির্ভরশীল। আরও একটি ব্যাপার হলো, ভারতের নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে যদি চালের দাম খানিকটা বৃদ্ধিও পায়, তবুও তা যুক্তরাষ্ট্রের চালের ওপর নির্ভরশীল লোকজনদের বড় কোনো সমস্যায় ফেলবে— এমন সম্ভাবনাও খুব কম। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৫ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×