হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহানবী (সা.)-এর নাতনির মাজারের কাছে বিস্ফোরণে নিহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


দামেস্ক, ২৮ জুলাই – সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি মাজারের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। পবিত্র আশুরার একদিন আগে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটেছে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মুসলমানদের তীর্থস্থান। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রেখে বিস্ফোরণটি ঘটিয়েছে। আল-জাজিরা অবশ্য বিস্ফোরণে হতাহতের পরিসংখ্যান ও বিস্ফোরণের আশপাশের পরিস্থিতি যাচাই করতে পারেনি।

৩৯ বছর বয়সী সরকারি কর্মকর্তা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে দেখি লোকজন ছোটাছুটি করছে। এরপর অ্যাম্বুলেন্স আসে ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

তিনি আরও বলেন, নবী মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সায়েদা সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে বিস্ফোরণটি ঘটে।

লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার চলমান সংঘাতের ১৩তম বছরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছে বিস্ফোরণটি ঘটেছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৮ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহানবী (সা.)-এর নাতনির মাজারের কাছে বিস্ফোরণে নিহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহানবী (সা.)-এর নাতনির মাজারের কাছে বিস্ফোরণে নিহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দামেস্ক, ২৮ জুলাই – সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি মাজারের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। পবিত্র আশুরার একদিন আগে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটেছে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মুসলমানদের তীর্থস্থান। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রেখে বিস্ফোরণটি ঘটিয়েছে। আল-জাজিরা অবশ্য বিস্ফোরণে হতাহতের পরিসংখ্যান ও বিস্ফোরণের আশপাশের পরিস্থিতি যাচাই করতে পারেনি। ৩৯ বছর বয়সী সরকারি কর্মকর্তা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে দেখি লোকজন ছোটাছুটি করছে। এরপর অ্যাম্বুলেন্স আসে ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। তিনি আরও বলেন, নবী মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সায়েদা সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে বিস্ফোরণটি ঘটে। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার চলমান সংঘাতের ১৩তম বছরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছে বিস্ফোরণটি ঘটেছে। সূত্র: সমকালএম ইউ/২৮ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×